সেই অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম ভেঙে মার খেলো প্রতিবাদী কিশোর

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৯, ২৩:৪০আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০০:০০
image

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেসার অ্যানিংয়ের মাথায় ডিম মেরেছে এক শ্বেতাঙ্গ কিশোর। এর জবাবে তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কিশোরটিকে আঘাত করেন অ্যানিং। এই সিনেটরই নিউ জিল্যান্ডের মসজিদে হামলার ঘটনার দায় চাপিয়েছিলেন মুসলিম অভিবাসননীতির ওপরে। তার দাবি, মুসলিমরা নিউ জিল্যান্ডে ঢোকার সুযোগ পেয়েছিল বলেই সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, মাথায় ডিম মারার ঘটনায় পুলিশ তদন্ত করছে।

শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহতের ঘটনায় কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেসার অ্যানিং লিখেছিলেন, ‘সবসময়ের মতো এই ঘটনার পরেও বামপন্থী রাজনীতিবিদ ও সংবাদ মাধ্যমগুলো দায় চাপাবে অস্ত্রনিয়ন্ত্রণ আইন বা জাতীয়তাবাদী আদর্শের সমর্থকদের ওপর। কিন্তু এর সবই অসত্য চর্বিতচর্বণ।’ মুসলিম অভিবাসনকে এই সহিংসতার উৎস হিসেবে দায়ী করে ডানপন্থী এই সিনেটের প্রশ্ন তুলেছেন, ‘এরপরও কি মুসলিম অভিবাসন ও সহিংসতার মধ্যে যোগসূত্র থাকা নিয়ে প্রশ্নের অবকাশ থাকে?’ তার এই বক্তব্যের পর শুরু হয় তীব্র সমালোচনা। অস্ট্রেলিয়ার সাবেক এক প্রধানমন্ত্রী ছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তার সমালোচনায় মুখ খুলেছেন।
শনিবার (১৬ মার্চ) ফ্রেসার অ্যানিং মেলবোর্নে গিয়েছিলেন একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে। সেখানে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার পাশে দাঁড়িয়েছিল এক কিশোর। কিছুক্ষণ পর সে নিজে তার মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করে। এক পর্যায়ে সিনেটরের মাথায় একটি ডিম মেরে দেয়। ক্ষুব্ধ সিনেটর ঘুরে দাঁড়িয়ে তাৎক্ষণিক কিশোরটিকে আঘাত করতে থাকেন। অন্তত একটি চড় কিশোরটির মাথায় লাগে। ইতোমধ্যে অ্যানিংয়ের সঙ্গে থাকা কর্মকর্তারা তাকে কিশোরটির কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যান।
অ্যানিংয়ের সমর্থকদের একজন উচ্চকণ্ঠে বলেন, ভালো না লাগলে সেখান থেকে চলে যেতে। আরেকজন কিশোরটির ঘাড় ধরে রাখেন খুব জোরে। পরে পুলিশ এসে কিশোরটিকে নিয়ে যায়। এ ঘটনার পর অ্যানিংয়ের অনুষ্ঠানে হাজির হওয়া প্রতিবাদকারীদের একজন মন্তব্য করেছেন, ‘ তরুণরাই এখন হাল ধরতে শুরু করেছে।’ আর অ্যানিং মন্তব্য করেছেন, ‘সে পাগল প্রকৃতির।’
শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। এদের একটি শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদ। আরেকটি মসজিদ লিনউডে অবস্থিত। দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৯ জনে। এদের মধ্যে আল নূর মসজিদেই নিহত হয়েছেন ৪১ জন। আর বাকিরা প্রাণ হারিয়েছেন লিনউডের মসজিদে।

/এএমএ/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম