মেক্সিকোতে মাদকবিরোধী সাংবাদিককে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ১৫:২৭আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৫:২৭

মাদক ও অপরাধ চক্র বিষয়ে নিয়মিত কাভারেজ করা মেক্সিকোর এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন সীমান্তবর্তী সোনোরা রাজ্যে নিজ বাড়িতে সান্তিয়াগো বারাসো (৪৭) নামের ওই সাংবাদিককে খুব কাছ থেকে গুলি করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার অজ্ঞাত আততায়ীরা তার বাড়ির দরজায় কড়া নাড়ার পর তাকে গুলি করে। পরে হাসপাতালে তাক মৃত ঘোষণা করা হয়। নিজের কাজের জন্যই বারাসোকে হত্যার শিকার হতে হয়েছে কিনা তা এখনও পরিস্কার না হলেও চলতি বছর মেক্সিকোতে চতুর্থ সাংবাদিক হিসেবে খুন হলেন তিনি। মেক্সিকোতে মাদকবিরোধী সাংবাদিককে গুলি করে হত্যা

মার্কিন সীমান্ত শহর স্যান লুইস রিও কলোরাডোতে মাল্টিমিডিয়া সাংবাদিক হিসেবে কাজ করতেন বারাসো। স্থানীয় রেডিওতে একটি শো উপস্থাপনা করার পাশাপাশি রেড ৫৬৩ নামে একটি নিউজ ওয়েবসাইটের ব্যবস্থাপনা পরিচালকের কাজ করতেন। এছাড়াও তিনি সাপ্তাহিক সংবাদপত্র কন্ট্রাসেনার কন্ট্রিবিউটর ছিলেন তিনি।

শুক্রবার রেড ৫৬৩ এক টুইট বার্তায় বলা হয়, ‘আমরা গভীর দুঃখ ও অনুতাপের সঙ্গে জানাচ্ছি ৪৭ বছর বয়সী সাংবাদিক সান্তিয়াগো বারাসো মেক্সিকোর সোনোরোর স্যান লুইস রিয়ো কলোরাডোতে খুন হয়েছেন’। মেক্সিকোর নিরাপত্তা বিষয়কমন্ত্রী আলফনসো দুরাজো এক টুইট বার্তায় বলেছেন, বারাসোর হত্যাকান্ড তদন্তে সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার।

সাংবাদিক সুরক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারর্স এর তথ্য অনুযায়ী সিরিয়ার পরই সাংবাদিকদের জন্য সবেচেয় বিপদজনক দেশ মেক্সিকো। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে খুন হয়েছেন একশোরও বেশি সাংবাদিক। আরেক সাংবাদিক গ্রুপ আর্টিকেল ১৯ এর তথ্য অনুযায়ী বিগত ছয় বছরে এনরিক পেনা নিয়েতার প্রেসিডেন্টের আমলেই খুন হয়েছেন ৪৭ জন সাংবাদিক।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম