পাক-ভারত সীমান্তে আবারো গোলাগুলি, নিহত ১

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ২০:৩৩আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২০:৩৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মির সীমান্তে আবারো পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর। দুইপক্ষের এই গোলাগুলিতে অন্তত একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাক-ভারত সীমান্তে আবারো গোলাগুলি, নিহত ১

১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা নামক স্থানে এক আত্মঘাতী হামলায় দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফের অন্তত ৪০ সদস্য প্রাণ হারায়। এ হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সংগঠনটির ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে বোমাবর্ষণের দাবি করে। এর জবাবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানি বিমান ভারতের সীমানার ভেতরে ঢুকে। সেখানে দুই দেশের জঙ্গি বিমানের মধ্যে শুরু হয় যুদ্ধ। পাকিস্তানি বিমানের গুলিতে ভূপাতিত হয় ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানের বিমান। তিনি নিজেও একটি পাকিস্তানি বিমান ভূপাতিত করেন। পরবর্তীতে ১ মার্চ শান্তি নিশ্চিতে ‘সদিচ্ছার স্মারক’ হিসেবে তাকে মুক্তি দেয় পাকিস্তান। 

সোমবারে এই ঘটনায় পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘণ করেছে বলে অভিযোগ ভারতের। তারা কমব্যাট হেলিকপ্টারও ব্যবহার করেছে।  ভারতের এক সামরিক কর্মকর্তা বলেন, সোমবার সকালে সুন্দরবন সেক্টরে পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। এই ঘটনায় এক সেনা মারাত্মক আহত হয়েছেন।

সাম্প্রতিক উত্তেজনায় এটা দুই পরমাণু শক্তিধর দেশের তৃতীয় বড় গুলি বিনিময়ের ঘটনা।  ভারত ও পাকিস্তান দুই দেশেরই দাবি পরষ্পরের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে তারা।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম