‘আসসালামু আলাইকুম’ বলে ভাষণ শুরু করলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ১৩:২৪আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:২৬
image

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর মঙ্গলবার (১৯ মার্চ) প্রথমবারের মতো বিশেষ পার্লামেন্ট অধিবেশনে ভাষণ দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, এদিন মুসলিম রীতিতে সালাম দিয়ে ভাষণ শুরু করেন তিনি। ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং মুসলিমদের প্রতি সম্প্রীতি জানিয়ে জাসিন্ডা এ পদক্ষেপ নেন বলে মনে করা হচ্ছে।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন

শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারী ব্রেন্টন ট্যারান্টের মধ্যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী প্রবণতা পাওয়া গেছে। ট্যারান্ট মনে করে ‘মুসলিমদের জন্য ভীতিকর পরিস্থিতি’ তৈরি করা উচিত এবং শ্বেতাঙ্গরা ‘গণহত্যার শিকার।’ ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, কুয়েত, সোমালিয়াসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসী, শরণার্থী ও স্থায়ী অধিবাসীরা রয়েছেন।

ক্রাইস্টচার্চের হামলার পর মঙ্গলবার (১৯ মার্চ) প্রথমবারের মতো বিশেষ অধিবেশনে বসে নিউ জিল্যান্ডের পার্লামেন্ট। সেখানে ভাষণ দিতে গিয়ে শুরুতেই মুসলিম রীতিতে সবাইকে ‘আসসালামু আলাইকুম’ বলেন জাসিন্ডা। বলেন, ক্রাইস্টচার্চ হামলার দিনটি ‘সবার মনে চিরদিন গেঁথে থাকবে’।

এদিন জাসিন্ডা আরডার্ন ক্রাইস্টচার্চ হামলাকারীর নাম মুখে না নেওয়ার শপথ নেন। অন্যদেরও হামলাকারীর নাম মুখে না আনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, যে ব্যক্তি অন্যদের জীবন কেড়ে নিয়েছে তার নাম না নিয়ে যারা জীবন হারিয়েছেন তাদের নাম নিন।’

পার্লামেন্ট হাউসে মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন জাসিন্ডা

এর আগে গত শনিবার (১৬ মার্চ) ক্রাইস্টচার্চ শহর পরিদর্শনে যান জাসিন্ডা। সেখানে মুসলিম ও শরণার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। ওইদিন ইসলামি রীতিতে মাথায় কাপড় দিয়ে রাখতে দেখা যায় জাসিন্ডাকে। তখনও বলা হয়েছিল, হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়েই মাথায় কাপড় দিয়েছিলেন নিউ জিল্যান্ড প্রধানমন্ত্রী।

নিউ জিল্যান্ডবাসীও এই মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। ফুল দেওয়ার স্থানগুলো ভরে গেছে। ফুলের সঙ্গে রয়েছে সমবেদনা জানিয়ে লেখা চিরকুটও।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক