নেদারল্যান্ডসে ট্রামে হামলা: সন্দেহভাজন বন্দুকধারী গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ১৬:৪৯আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৭:০৪

নেদারল্যান্ডসে ট্রামে সন্ত্রাসী হামলায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হন।

নেদারল্যান্ডসে ট্রামে হামলা: সন্দেহভাজন বন্দুকধারী গ্রেফতার

সোমবার স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে নেদারল্যান্ডসের টুয়েন্টি ফোর অক্তোবেরপ্লেইন জংশনের কাছে হামলার ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি চালাতে দেখা যায়। যাতে অন্তত ৩ জন নিহত ও ৯ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেওয়া হলেও এখনও হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ৩৭ বছর বয়সী ওই সন্দেহভাজন ‍তুর্কি নাগরিক। হামলার কয়েকঘণ্টা পর ঘটনাস্থলের ২ মাইলের মধ্য থেকেই গ্রেফতার করা হয় তাকে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই ঘটনায় কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুনরায় হামলার আশঙ্কায় দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দর ও মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়।

সন্দেহভাজন ওই তুর্কি নাগরিককে আটকের পর, উট্রাখ শহরে হুমকি সতর্কতা কমিয়ে আনা হয়েছে। হামলার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। বিমানবন্দর ও মসজিদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উট্রাখ বিশ্ববিদ্যালয়ের সব ভবন বন্ধ রাখা হয়েছে এবং শহরের প্রাণকেন্দ্রের স্টেশনে ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিছু গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় একজন ব্যবসায়ী বিবিসিকে বলেন, ‘বন্দুকধারী তানিস তুরস্কের নাগরিক। সে আগে রাশিয়ার চেচনিয়াতে যুদ্ধ করেছে।’ এই এলাকায় দীর্ঘদিন ধরে আইএস’সহ জিহাদি গ্রুপগুলো অভিযান চালিয়ে আসছে। ‘আইএসের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।’

 

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম