ভারতে ভবনধসে একজন নিহত, আটকে পড়েছে ৪০

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ২০:৩৮আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৩৫

ভারতের কর্ণাটক রাজ্যে এক ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এখনও ৪০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতে ভবনধসে একজন নিহত, আটকে পড়েছে ৪০ প্রতিবেদনে বলা হয়,  ব্যাঙ্গালুরু থেকে ৪০০ কিলোমিটার দূরে ধরবদ কুমারেশ্বর নগরে এই ভবন ধসের ঘটনা ঘটে। ইতোমধ্যে স্থানীয় হাসপাতালগুলোকে সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থালে উপস্থিত রয়েছে ২০টি অ্যাম্বুলেন্স।

এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তত তিনটি উদ্ধারকারী দল অবস্থন করছে সেখানে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে জড়ো হয়েছে শত শত স্থানীয় জনতা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ভবনটিতে গত দুই বছর ধরে নির্মাণ কাজ চলছিলো। ধসের সময় তৃতীয় তলায় চলে নির্মাণ কাজ। প্রথম দুই তলায় প্রায় ৬০টি দোকানঘর ছিলো। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আটকে পড়ার সংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাসামী বলেন, তিনি প্রধান সচিবকে উদ্ধার কাজ নজরদারির নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে হেলিকপ্টার দিয়েও উদ্ধার অভিযান চালানো হবে।

/এমএইচ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি