কারাগারে টিভি ও সংবাদপত্র পাচ্ছে না নিউ জিল্যান্ডের খুনি

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ২২:৫৪আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২৩:০৫

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলাকারীকে কারাগারে সংবাদপত্র, টিভি কিংবা রেডিওর মতো সুবিধাগুলো দেওয়া হবে না। খুনি যেনও তার পরিচালিত হত্যাকাণ্ডের ফলাফল কিংবা প্রতিক্রিয়া কোনও মাধ্যমে জানতে না পারে সেজন্য এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ এ খবর জানিয়েছে।

কারাগারে টিভি ও সংবাদপত্র পাচ্ছে না নিউ জিল্যান্ডের খুনি

২০১৯ সালের ১৫ মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী, নিউ জিল্যান্ডের দুই মসজিদে গুলি চালিয়ে ৫০ মুসল্লিকে হত্যা করে উগ্র মুসলিমবিদ্বেষী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। এর আগে অনলাইনে ১৬ হাজার ৫০০ শব্দের একটি ইশতেহারে নৃশংস এ হামলার পেছনে নিজের বক্তব্য তুলে ধরে হামলাকারী। এতে নিউ জিল্যান্ডের ইতিহাসের এই নৃশংস খুনি দাবি করে, শ্বেতাঙ্গরা গণহত্যার শিকার এবং সে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ ছড়িয়ে দিতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শ্বেতাঙ্গ পরিচয়ের নতুন প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে মুসলমানদের জন্য একটি ভীতিকর পরিবেশ তৈরিরও আহ্বান জানায় হামলাকারী।

এছাড়া তাকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হবে এবং কারও সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। হামলাকারী কোথায় বন্দি রয়েছে সেই বিষয়টিও প্রকাশ করবে না কর্তৃপক্ষ।  অকল্যান্ডে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন কারাগারে তাকে রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সংশোধন বিষয়ক মন্ত্রী কেলভিন ডেভিসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। তিনি বলেন, আমি এই কার্যক্রম নিয়ে কোনও মন্তব্য করবো না। আপনার মনে রাখতে হবে নিরাপত্তা সবচেয় গুরুত্বপূর্ণ। আর সেটা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনও মন্তব্য আমি করবো না।

গত বছর জুলাইয়ে ৩০ কোটি ডলার ব্যয়ে ওই কারাগার নির্মাণ করা হয়। দেশটির কুখ্যাত সব অপরাধীদের সেখানে বন্দি রাখা হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক