ভারতে সহকর্মীর গুলিতে নিহত ৩ সিআরপিএফ সদস্য

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১০:৩১আপডেট : ২১ মার্চ ২০১৯, ১০:৪৪

ভারতে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর এক সদস্যের সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকলে প্রাণ হারান আরও তিন সেনা। এরপর ওই সদস্য আত্মহত্যারও চেষ্টা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতে সহকর্মীর গুলিতে নিহত ৩ সিআরপিএফ সদস্য

গোলাগুলির পর সিআরপিএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান সেখানে। সিআরপিএফ কমান্ডার হারিন্দর কুমার বলেন, তিনজন জওয়ান নিহত হয়েছেন ও তাদের গুলি করা একজন গুরুতর আহত।

নিহত তিনজনই হেড কনস্টেবল। তাদের গুলি চালানো কনস্টেবল অজিত কুমারকে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গোলাগুলির কারণ এখনও জানা যায়নি।

দুই মাস আগেই একইরকম এক ঘটনায় সিআরপিএফ সদস্যের গুলিতে দুই সহকর্মী নিহত হয়েছিলেন। সেসময় বিষয়টাকে ‘ব্যক্তিগত কারণ’ বলে দাবি করেছিলেন কর্মকর্তারা। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে ঘাজিয়াবাদে বিএসএফ সদস্য তার সহকর্মীদের ওপর গুলি চালিয়েছিলো।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম