নিউ জিল্যান্ডের মসজিদে হামলা

৮ দিনেও জ্ঞান ফেরেনি চার বছর বয়সী আলিনের

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৯, ১৪:১০আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৪:১৭
image

এরই মধ্যে ৮টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলায় আহত চার বছর বয়সী শিশু আলিনের। তবে হামলার আট দিনে এসেও তার জ্ঞান ফেরেনি। বাবার হাত ধরে মসজিদে নামাজ পড়তে এসে হামলার কবলে পড়েছিল আলিন। গুলিবিদ্ধ বাবার সঙ্গে সেও এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে।

৮ দিনেও জ্ঞান ফেরেনি চার বছর বয়সী আলিনের

১৫ মার্চ (শুক্রবার) ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নামের সন্দেহভাজন হামলাকারীর লক্ষ্যবস্তু হয় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদ। হামলায় নিহত অর্ধশত মানুষের মধ্যে শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নুর মসজিদে হামলায় প্রাণহানি হয় ৪৩ জনের।হামলার দিন বাবা ওয়াসিম আলসাতির সঙ্গে মসজিদে নামাজ পড়তে এসেছিল তার চার বছর বয়সী শিশুকন্যা আলিন। তবে ঘৃণা থেকে রক্ষা মেলেনি তারও। বর্ণবাদী বিদ্বেষ বন্দুকের গুলি হয়ে আছড়ে পড়েছিল ছোট্ট ওই শিশুর শরীরেও।

সন্দেহভাজন হামলাকী ব্রেন্টন ট্যারান্টের বন্দুকের তিনটি গুলি লেগেছিল  আলিনের শরীরে। আলিনের বাবা ওয়াসিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত আটবার অস্ত্রোপচার হয়েছে তার শিশু কন্যার।   ওয়াসিম বলেন, ‘আমরা তার জন্য প্রার্থনা করছি। এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি তার। তার আটটি অপারেশন হয়েছে, আমার হয়েছে সাতটি।’  আলিনের  জ্ঞান ফেরার অপেক্ষায় আছে পুরো পরিবার।

২০১৪ সালে সাথে স্ত্রী ও পরিবার নিয়ে জর্ডান থেকে নিউ জিল্যান্ডে পাড়ি জমান ওয়সিম। কর্মজীবন শুরু করে রিভাইভ হেয়ারড্রেসিংয়ে। ২০১৭ ও ২০১৮ সালে রে অ্যাস্টওড বার্বারিং উৎসবে পুরস্কার জেতেন তিনি। এরপর গত মাসে ওয়াস বারবার্স নামে নিজের ব্যবসা শুর করেন। চার সন্তানের মধ্যে আলিনিই সবার ছোট। সামরেনর মাসেই পাঁচ বছর বয়স হতো তার। ভর্তি হওয়ার কথা ছিলো প্রাইমারি স্কুলে। জর্ডানিয়ান বংশোদ্ভূত আলসাতি বলেন, তিনি নিজে দুর্বল হয়ে পড়েছেন। এতগুলো অস্ত্রোপচারের পর মাত্র তিন মিনিট কথা বলার শক্তি থাকে।

মসজিদে প্রবেশের সময়েই হামলাকারীকে বন্দুক হাতে দেখেছিলেন ওয়াসিম। তিনি নিউ জিল্যান্ড হেরাল্ডকে বলেছেন, ‘আমি দেখলাম সামরিক পোশাক পড়া এক ব্যক্তি বন্দুকে গুলি ভরছেন। কিছুক্ষণ পরই আমার মেয়ের দিকে তাক করেন। আমি তখন বুঝতে পারি যে সে সামরিক বাহিনীর কোনও সদস্য নয়। সেজন্যই আমি না পালিয়ে তার দিকে ছুটে যাই।’ ততক্ষণে ছোট্ট আলিনের শরীরে ২টি গুলি লেগেছে। একটি পিঠে ও আরেকটি পেটের ওপরে। এরপর আরও একটি গুলিত বিদ্ধ হয় তার শরীর।

হামলার একদিন পর হাসপাতালের বিছানা থেকেই এক ভিডিওবার্তায় নিউ জিল্যান্ডসহ বিশ্বের সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানান তিনি।তিনি বলেন, ‘এই ভালোবাসার জবাব দেওয়া সম্ভব না। এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আমি সুস্থ আছি। ইশ্বর আপনাদের মঙ্গল করুন।’ ওয়াসিম জানান, তার নিউ জিল্যান্ডে অবস্থানের মূল উদ্দেশ্য হলো সেখানে মানুষকে সম্প্রদায়গতভাবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করা হয়।  

/এএমএ/বিএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম