আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৩৩

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ১৭:৩৫আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৭:৩৬

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানের হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার প্রদেশের এক কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ২৬ জন সেনা সদস্য এবং বাকি সাতজন পুলিশ।

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৩৩

হামলার  একদিন  পরই তালেবান দায় স্বীকার করলেও নীরব ছিলো সরকার। পরে সোমবার প্রদেশটির কাউন্সিল প্রধান আতাহুল্লাহ আফগান সংবাদ সংস্থা এপি’কে বলেছেন, শুক্রবার (২২ মার্চ) প্রদেশটির সানগিন শহরের হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৩১ সদস্য আহত হয়েছেন। এছাড়া শনিবার প্রদেশের রাজধানী লস্কর গাহে তালেবানের হামলায় এক প্রাদেশিক কর্মকর্তা সহ চারজন নিহত হন। ওমর জায়েক নামের ওই কর্মকর্তা গভর্নরের মুখপাত্রের  দায়িত্বপালন করছিলেন। আর রবিবার আরেক হামলায় পাঁচ পুলিশ নিহত হয়

তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি আফগান সরকার। আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র সওয়াব শাহ বলেছেন, প্রদেশটির নিরাপত্তা বাহিনীকে সরকারি প্লেনের মাধ্যমে সহায়তা পাঠানো হচ্ছে। পাশাপাশি সেখানে আরও সৈন্যও পাঠানো হচ্ছে।

অন্যদিকে এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে শনিবার মার্কিন বিমান হামলায় এক পরিবারের ১০ শিশুসহ মোট ১৩ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন।  

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম