থাই পার্কে আটকে পড়া ৬টি হাতির বাচ্চাকে উদ্ধার করলো রেঞ্জাররা

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১৭:২৬আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৭:২৬

থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় একটি ন্যাশনাল পার্কে কাদার গর্তে আটকে পড়া ছয়টি হাতির বাচ্চাকে উদ্ধার করেছে সেখানকার রেঞ্জাররা। নাখোন নামিদা প্রদেশের থাপ ল্যান ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পাঁচ ঘণ্টা ধরে রেঞ্জাররা নালা খুড়ে রাস্তা তৈরি করে দিয়ে এসব হাতির বাচ্চাকে উদ্ধার করে।

আটকে পড়া এসব হাতির বাচ্চাকে উদ্ধার করেছে রেঞ্জাররা

পার্কটির প্রধান প্রয়াতসার্ট চান্তেপ বলেন প্রহরীরা বুধবার বিকেলে কাদার গর্তের মধ্যে এসব হাতির বাচ্চাকে খুঁজে পান।  বাচ্চা আটকে পড়ার পর আশেপাশের এলাকায় একটি হাতির পালের অবস্থানের চিহ্নও দেখতে পায় তারা। তবে ওই বাচ্চাগুলো কীভাবে গর্তটিতে পড়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

পার্কের প্রহরীরা জানান, গর্তের পিচ্ছিল কিনারে উঠে আসতে পারছিল না হাতির বাচ্চাগুলো। পরে তারা নালা কেটে রাস্তা তৈরি করে দিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেছেন। এক প্রহরীর ধারণ করা ভিডিওতে একে একে হাতির বাচ্চাগুলোকে ওপরে উঠে আসতে দেখা গেছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম