মোদির বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ নির্বাচন কমিশনের

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ০৪:০০ আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৪:১১
image

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আনা বিরোধীদের আচরণবিধি ভঙ্গের অভিযোগ নাকচ করে দিয়েছে সে দেশের নির্বাচন কমিশন।  ২৭ মার্চ বুধবার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে (বুধবার) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ভারতের স্যাটেলাইট ধ্বংসের সক্ষমতা ঘোষণা করেন মোদি। এরপর তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে বিরোধীরা। তবে এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, মোদির ওই ভাষণে সরকারী সংবাদমাধ্যমের অপব্যবহার সংক্রান্ত আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়নি।

মোদির বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ নির্বাচন কমিশনের

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকাশে তার দেশের নতুন সক্ষমতা ঘোষণা করেন। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। বলেন, ভারতের জন্য এ-এক বিশাল মুহূর্ত। এর জন্য আমাদের সবাই গর্ব করতে পারি। আমরা শুধু আমাদের ভূমি, পানি আর আকাশকে রক্ষা করতে পারি তাই নয় বরং এখন মহাশূন্যকেও করতে পারি। প্রধানমন্ত্রীর ওই ভাষণ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের দাবি, সংবাদমাধ্যমের অপব্যবহার করে মোদির দেওয়া ওই ভাষণ ভোটারদের প্রভাবিত করতে পারে।

সংবাদমাধ্যমের ব্যবহার সংক্রান্ত আদর্শ আচরণবিধির বিধান অনুযায়ী, ক্ষমতায় থাকা দল, সরকারি টাকা খরচ করে ভোটের আগে তাদের সাফল্য প্রচার করতে পারে না। তবে মোদির স্যাটেলাইন সংক্রান্ত সাফল্য প্রচারে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ব্যবহারের ঘটনায় নির্বাচন কমিশন তাদের বিবৃতিতে জানিয়েছে, 'কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে, সরকারী সংবাদমাধ্যমের অপব্যবহার সংক্রান্ত আদর্শ আচরণবিধির চার এবং পাঁচ নম্বর প্রচ্ছদ অনুযায়ী, এই ঘটনায় হয় নি।' কমিশন সূত্র আগেই এনডিটিভিকে জানিয়ে দিয়েছিল জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট কোনও ঘোষণার ক্ষেত্রে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ব্যবহারে আচরণবিধি লঙ্ঘিত হয় না। 

/বিএ/
সম্পর্কিত
ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
ক্ষোভের আগুন ছড়াচ্ছে বিশ্বজুড়ে, বিক্ষোভে উত্তাল আট দেশ
পৃথিবীর কেন্দ্র থেকে এখনও বেরোচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম ও টাংস্টেন
সর্বশেষ খবর
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন