এপ্রিলেই ট্রাম্পের রুশ সংযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১১:১০আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:১৬

আগামী এপ্রিলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ সংযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে। শুক্রবার মার্কিন আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী উইলিয়াম বার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এপ্রিলেই ট্রাম্পের রুশ সংযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী ২০১৯ সালের ২২ মার্চ ট্রাম্পের রুশ সংযোগ বিষয়ক বিশেষ তদন্তকারী রবার্ট মুলার দেশটির আইনমন্ত্রীর কাছে তার তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের আঁতাতের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

ওই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ আইনপ্রণেতাদের কাছে লেখা ওই চিঠিতে দেশটির আইনমন্ত্রী বলেন, এপ্রিলের মাঝামাঝি সময় নাগাদ ট্রাম্পের রুশ সংযোগের ব্যাপারে বিশেষ তদন্তকারী রবার্ট মুলারের প্রায় ৪০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

যত দ্রুত সম্ভব এই প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন সিনেট ইন্টেলিজেন্স কমিটির সিনিয়র ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার। তিনি বলেন, কংগ্রেস এবং আমেরিকান জনগণের এটা জানা প্রয়োজন যে, ২০১৬ সালে প্রকৃতপক্ষে কী ঘটেছিল?

এদিকে মার্কিন নির্বাচনে রুশ সংযোগের অভিযোগ নিয়ে ‘ধাপ্পাবাজি’র সুযোগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ সংযোগের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনও র‌্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার রাতে ৯০ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন,তিন বছরের মিথ্যা অভিযোগের পর অবশেষে রুশ সংযোগের রূপকথা শেষ হলো। সব জল্পনা-কল্পনা শেষ। তার দাবি,‘যারা নির্বাচনে হেরে গিয়েছিলো তারাই অবৈধভাবে ক্ষমতা দখলের উদ্দেশ্যে নির্দোষ মার্কিনিদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে।’

এর আগে মুলার প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাম্পে বলেছিলেন, ‘কোনও আঁতাত হয়নি, কোনও বাধাও দেওয়া হয়নি।’ এতদিন ধরে রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদনটিকে ‘উইচহান্ট’ আখ্যা দিয়ে আসা ট্রাম্প রবিবার বলেছেন, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয় যে, দেশকে এর মধ্য দিয়ে যেতে হয়েছে।’ ট্রাম্পের দৃষ্টিতে মুলারের তদন্ত কর্মকাণ্ড ‘অবৈধ তৎপরতা, যা ব্যর্থ হয়েছে।’

২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। অভিযোগ রয়েছে, এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মস্কো প্রপাগান্ডা ছড়িয়েছিল, যাতে সামাজিক যোগাযোগমাধ্যম পালন করেছিল বড় ভূমিকা। গত ২২ মার্চ বিশেষ তদন্তকারী রবার্ট মুলার তার তদন্ত প্রতিবেদন মার্কিন আইনমন্ত্রী উইলিয়াম বারকে হস্তান্তর করেছেন। প্রতিবেদনের বিষয়ে কংগ্রেসকে দ্রুত অবহিত করার পূর্ব ঘোষণা অনুযায়ী গত রবিবার প্রতিবেদনের সারসংক্ষেপ জানিয়ে কংগ্রেসের কাছে চিঠি লেখেন উইলিয়াম বার। সেখানেই উঠে আসে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার কর্তৃক ট্রাম্পকে অভিযুক্ত না করার তথ্য।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী