আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩২

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ০১:১২আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০১:১৩

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩২

শুক্রবার (২৯ মার্চ) সকালে শুরু হওয়া বন্যায় দেশটির উত্তরাঞ্চলীয় ফারায়ুব প্রদেশে ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় হেরাতে ১০ জনের প্রাণ কেড়ে নেয়। পশ্চিমের বাদ্গিস প্রদেশে ৮ এবং উত্তরের বালখে ৫ জনের মৃত্যু হয়। এই বন্যায় অন্তত ৩ সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়। বন্যায় সাতটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফারইয়াব, বাগদিস ও হেরাতের পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ।

হেরাত প্রদেশের মুখপাত্র জিলানি ফরহাদ বলেছেন, আকস্মিক এ ঢল শত শত বাড়ি, কিছু ঐতিহাসিব নিদর্শন, হাজার হাজার একর জমি, সেতু ও সড়কের ক্ষতি করেছে।

আকস্মিক এ বন্যা পশ্চিম আফগানিস্তানের সমস্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত কয়েক বছরের খরায় এমনিতেই এসব এলাকার লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। চলতি মাসের শুরুতে হওয়া হঠাৎ বন্যাও গমের চাষাবাদকে ঝুঁকিতে ফেলেছিল।

দেশটির অনেক এলাকায় তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে দুর্বল অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম