স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন জুজানা কাপুতোভা

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৫:৪৫ আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৫:৫০

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ায় প্রথমবারের মতো একজন নারী দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জুজানা কাপুতোভা (৪৫) নামের ওই নারী পেশায় একজন আইনজীবী। অতীত কোনও রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও নিজের দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য তিনি সুপরিচিত। শনিবারের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন জুজানা। তার প্রতিদ্বন্দ্বী দক্ষ কূটনীতিক মারোস সেফকোভিচ পেয়েছেন ৪২ শতাংশ ভোট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন জুজানা কাপুতোভা জুজানা কাপুতোভা রাজনীতির ময়দানে নতুন হলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন সার-এসডি পার্টির মারোস সেফকোভিচের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের মতো পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে জুজানা কাপুতোভার দল লিবারেল প্রগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি এর আগে কখনও পার্লামেন্টে কোনও আসন পায়নি।

ব্যক্তিগত জীবনে জুজানা কাপুতোভা দুই সন্তানের জননী। বিচ্ছেদপ্রাপ্ত এ নারী বরাবরই সমকামী অধিকারের পক্ষে সরব। তিনি গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞারও বিরোধী। অবৈধ জমি দখলের বিরুদ্ধে টানা ১৪ বছর ধরে লড়াইয়ের মধ্য দিয়ে দেশজুড়ে খ্যাতি লাভ করেন তিনি।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিবিদ ও সংঘবদ্ধ অপরাধের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করা সাংবাদিক জ্যান কুসিয়াক ও তার বাগদত্তা মার্টিনা কুসনিরোভাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ এক সময়ে সরকারের প্রতি জনগণের অনাস্থায় পরিণত হয়। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। অন্যদিকে এ হত্যাকাণ্ডকে নিজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন জুজানা কাপুতোভা। নির্বাচনি প্রচারণায় দুর্নীতির বিরুদ্ধে প্রচারণাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এবারের নির্বাচনকে তিনি ভালো ও মন্দের মধ্যকার লড়াই হিসেবে আখ্যায়িত করেছিলেন।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনে ত্রাণ পাঠাতে পোপ লিওকে সহযোগিতার আশ্বাস পুতিনের
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
সর্বশেষ খবর
পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা
পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা
কম্বোডিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনার দাবি
কম্বোডিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনার দাবি
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথে চড়ে পৌঁছে যান ডাইনোসরের উপত্যকায়
বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথে চড়ে পৌঁছে যান ডাইনোসরের উপত্যকায়
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার