সীমান্তের উত্তেজনা সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করবেন পাকিস্তানের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৬:৫০আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৮:৪৪

পাকিস্তানের সেনাপ্রধান সে দেশের আইন প্রণেতাদের  কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন। সে দেশের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আগামী ৪ এপ্রিল পাকিস্তানের সামরিক বাহিনীর সদর দফতরে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আইন প্রণেতাদের সামনে ভারত-পাকিস্তান মুখোমুখি পরিস্থিতি ব্যাখ্যা করবেন। দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ওই অনুষ্ঠানে জাতীয় পরিষদের স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও সিনেটের প্রতিরক্ষা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। তাদের দাবি, পাকিস্তানের ভেতরে থাকা জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিই ছিল তাদের লক্ষ্য এবং এতে বহু জঙ্গি নিহত হয়েছে।  ২৭ ফেব্রুয়ারি সকালে পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করে।  এরপর থেকেই নিয়ন্ত্রণরেখায় দুই দেশের উত্তেজনা চলছে।

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আইন প্রণেতাদের মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভিডিও কনফারেন্সে পার্লামেন্ট ভবনে আইন প্রণেতাদের কাছে পরিস্থিতি তুলে ধরেছিলেন সেনাপ্রধান। তবে প্রধানমন্ত্রী ইমরান খান সেদিন পার্লামেন্ট ভবনে ছিলেন না। আগামী ৪ এপ্রিল সেনাপ্রধানের ব্রিফিংয়ে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন বিরোধীদলীয় আইন প্রণেতার। তাদের মধ্যে সাবেক মন্ত্রীরাও থাকবেন।

কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের তরফ থেকে আসা কোনও দুর্ভাগ্যজনক ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এর আগে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, ভারতের নির্বাচনের আগে নরেন্দ্র মোদির সরকারের কাছ থেকে আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটানোর আশঙ্কা থাকায় সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে হবে।

জাতীয় পরিষদের সচিবালয় প্রকাশিত নোটিশ অনুযায়ী, পরিষদ কমিটির চেয়ারম্যান আমজাদ আলি খান আইন প্রণেতাদের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এই কমিটির সদস্য হিসেবে তাহির সাদিক, চৌধুরি ফাররুখ আলতাফ, সৈয়দ ফয়জুল হাসান, বার্জিস তাহির, ইজাজ আহমেদ শাহ, রিয়াজুল হক, মোহাম্মদ খান দাহা, আওরঙ্গজেব খিচি, আলম দাদ লালেখা, রিয়াজ হোসেন পীরজাদা, গাউস বক্স মাহার, খুরশিদ আহমেদ জুঞ্জেও, আফতার সাবান মিরানি, আমের আলি মাগসি, জামিল আহমেদ খান, সৈয়দ আমিনুল হক, সালাউদ্দিন আইয়ুবি, রুবিনা ইরফান ও রমেশ কুমার ভানকানি ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাককেও ওই ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। 

 

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম