আধা স্বয়ংক্রিয় অস্ত্র সম্বলিত ড্রোন তৈরি করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ১৯:০০আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৯:০৩

আধা স্বয়ংক্রিয় অস্ত্রসম্বলিত ড্রোন তৈরি করেছে রাশিয়া। তারা দাবি করছে. এমন একটি ড্রোন তৈরি করেছে যা বিমানের মতো উড়ে বেড়ায়, হেলিকপ্টারের মতো ল্যান্ড করে এবং ১২ গজ দূর থেকে আধাস্বয়ংক্রিয় শটগানের মতো গুলি করতেও সক্ষম। রুশ বার্তা সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আধা স্বয়ংক্রিয় অস্ত্র সম্বলিত ড্রোন তৈরি করলো রাশিয়া

মস্কো এভিয়েশ ইনস্টিটিউট এর তৈরি করা এই ড্রোনটি মূলত শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করার কাজে ব্যবহার করা হবে। এখনও এই ড্রোনের নাম দেওয়া হয়নি। বলা হচ্ছে, এর কারিগরি বেশ কিছু দিক অন্যান্য যেকোনও দেশের ড্রোন থেকে এগিয়ে থাকবে। 

ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ড্রোনটি আড়াআড়িভাবে পড়ে আছে। এরসঙ্গে ভেপর ১২ আধাস্বয়ংক্রিয় শটগান যুক্ত রয়েছে। এটি দেখতে একে-৪৭ রাইফেলের মতো। তবে এই বন্দুকটির কোনও স্টক বা পিস্তল গ্রিপ নেই।

ফক্সট্রট আলফার কাইল মিজোকামি বলেন, রাইফেল কিংবা পিস্তলের চেয়ে শটগান ব্যবহারের সিদ্ধান্ত উত্তম। শটগানের ছোট পেলেটগুলোই এর জন্য বেশি কার্যকর হবে।

এই বিষয়ে তিনি একটি নিবন্ধ লিখেন যার শিরোনাম ছিলো ‘রাশিয়ার শটগানবাহী ড্রোন একটি উড়ন্ত দুঃস্বপ্ন যার ব্যাপারে আপনি জানতেন না।’ সেখানে তিনি জানান, ড্রোনের সামনে পেছনে দুটি প্রপেলার লাগানো,  পেছনের ডানাগুলোও বড়। সামনের অপেক্ষাকৃত ছোট ডানা লাগানো হয়েছে।

ইউটিউবের ভিডিওতে দেখা যায় একটি বেলুনকে টার্গেন করে গুলি চালাচ্ছে ড্রোনটি। এরপর একটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত হেলিকপ্টারকে লক্ষ্য করেও গুলি চালাতে দেখা যায়। এরপর ড্রোনটি ধীরে ধীরে নিচে নেমে আসে।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম