বিজেপিতে আস্থা নেই বলে মুসলিমদের প্রার্থিতা দেওয়া হয় না: বিজেপি নেতা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ২০:৪২আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:০৬

বিজেপির ওপর মুসলিমদের আস্থা নেই বলেই তাদের মধ্যে থেকে কর্ণাটকে কোনও প্রার্থী দেওয়া হয়নি বলে মন্তব্য করলেন দলটির এক সিনিয়র নেতা। কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ইশওয়ার্পা বলেন, ‘আপনাদের বিজেপির ওপর আস্থা নেই। সেজন্যই আপনাদের প্রার্থিতা দেওয়া হয় না।

কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ইশওয়ার্পা

আগামী ৮ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে অংশ নিচ্ছেন প্রায় ৯০ কোটি ভোটার। দেশটি মোট জনসংখ্যার ১৯ শতাংশই মুসলিম ফলে নির্বাচনে মুসলিমদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

কর্ণাটকে মুসলিম কোনও প্রার্থী না থাকার বিষয়ে ইশওয়ার্পা বলেন, ‘কংগ্রেস আপনাদের শুধু ভোটব্যাংক হিসেবেই ব্যবহার করে। কিন্তু কোনও মনোনয়ন দেয় না। আমরাও মুসলিমদের কর্ণাটকে টিকিট দেবো না। কারণ, আপনারা আমাদের ওপর আস্থা রাখেন না। আস্থা রাখুন, তবেই আমরা মনোনয়নসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করবো।

এপ্রিলের ১৮ এবং ২৩ তারিখ  ভোট হবে দ্রাবিড়ভূমে। দু'দিনই ১৪টি করে আসনে হবে ভোট ।

৭০ বছর বয়সী ইশওয়ার্পা আগেও বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন। বছরখানেক আগে তিনি বলেন কংগ্রেসের সঙ্গে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ‘অপরাধী' আর যারা তাঁদের সমর্থন করেন তারা ‘ভালো মুসলিম'। সেদিন তিনি বলেছিলেন, ‘২২ জন বিজেপি এবং আরএসএসকে হত্যা করা মুসলমান সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের সঙ্গে আছে। আর বিজেপিকে সমর্থন করেন ভালো মুসলমানরা।'

এর আগে ২০১৫ সালের অক্টোবর মাসে এক মহিলা সাংবাদিককে তিনি বলেন, তাকে যদি কেউ তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাহলে বিরোধী দল কী করবে?

 

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম