বের হলেই অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে: ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৯, ০৪:১০আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৪:১২

লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে বের হলেই উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া।  ইউরোপীয় সম্প্রচারমাধ্যম ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোরাইয়া আশঙ্কা প্রকাশ করেন খুব শিগগিরই দূতাবাস কর্তৃপক্ষ অ্যাসাঞ্জকে বের করে দিতে পারে। ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) উইকিলিকসের টুইটে বলা হয়,ইকুয়েডর সরকারের উচ্চ পর্যায়ের দুইটি সূত্র থেকে তারা নিশ্চিত হয়েছে যে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে তাড়ানো হতে পারে। ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট মোরেনো গত মঙ্গলবার স্থানীয় একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “কারো ব্যক্তিগত একাউন্ট হ্যাক বা ফোনে আড়ি পাতার অধিকার অ্যাসাঞ্জের নেই। ...আমরা অ্যাসাঞ্জ ও তার আইনজীবীদের সঙ্গে যে চুক্তি করেছিলাম তিনি অনেকবার তা লঙ্ঘন করেছেন।” সম্প্রতি ইকুয়েডর অভিযোগ তুলছে, দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনোর ব্যক্তিগত নথি ফাঁস ও ছড়িয়ে দিচ্ছে উইকিলকস।

এমন প্রেক্ষাপটে অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় মঞ্জুরের সময় ইকুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা রাফায়েল কোরাইয়া ইউরোনিউজকে সাক্ষাৎকার দেন। লন্ডনের ইকুয়েডর কর্তৃপক্ষ অ্যাসাঞ্জকে বের করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন,‘আমার মনে হয় তারা এতদিন এটা করেনি কারণ এটা বিশ্বব্যাপী কেলেঙ্কারি হয়ে যেত। তারা করতে পারলে আজকেই তাকে বের করে দিত। খুবই অপ্রত্যাশিতভাবে জোরালো আন্তর্জাতিক চাপে ভয় না পেয়ে গেলে এটা (অ্যাসাঞ্জকে বহিষ্কার) কয়েক দিনের ব্যাপার। তবে তা নিয়ে আমার সন্দেহ আছে।’  

ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া বলেন, অ্যাসাঞ্জকে শারিরীক ও মানসিকভাবে আঘাত করে  দূতাবাস ছাড়তে  বাধ্য করতে তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাদের পরিকল্পনা ছিল এর মাধ্যমে হয়তো অ্যাসাঞ্জ জরুরিভাবে দূতাবাস ছেড়ে হাসপাতালে যাবে বা স্বেচ্ছায় দূতাবাস থেকে বেরিয়ে যাবে।

অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করা নিয়ে নিজের সরকারের অবস্থান ব্যাখ্যা করে কোরাইয়া বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন প্রয়োগ করা হতে পারে। এই অবস্থা বিবেচনায় নিয়ে আমরা তার আশ্রয়ের আবেদন মঞ্জুর করি কারণ তার সঙ্গে ন্যায় বিচার হওয়ার কোনও নিশ্চয়তা নেই আর জুলিয়ান অ্যাসাঞ্জের জীবন ঝুঁকিতে ছিল।  তিনি বলেন, এখন যদি সে ওই দূতাবাস ত্যাগ করে তাহলে যুক্তরাজ্য তখনই তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেবে। আর সেখানকার আমলারা প্রতিহিংসা চরিতার্থ করতে তৃষ্ণার্ত হয়ে আছে এমনকি তারা যেকোনও কিছুই করতে পারে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস উন্মোচন করে মার্কিন সাম্রাজ্যের নগ্নতাকে। সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করে মুক্তমতের পক্ষের আন্তর্জাতিক দুনিয়ার অ্যাকটিভিস্টরা। অ্যাসাঞ্জের আশঙ্কা দূতাবাস থেকে বের হলেই যুক্তরাজ্য তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম