ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৯, ০৮:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১১:২২

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শুক্রবার বিকেলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পের পর উপকূলীয় মোরোয়ালি জেলায় সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থ‍া (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী কম্পনটি উপকূলবর্তী সুলাওয়েসি দ্বীপের পূর্বাংশে আঘাত হেনেছে।

ভূমিকম্প ভূমিকম্পের পর অন্তত ২০টি আফটার শক অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প ও দফায় দফায় আফটার শকে তাৎক্ষণিভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২০১৮ সালেও সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে অন্তত ৪ হাজার ৩০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির দুর্বল অবকাঠামোর জন্য এ ধরনের দুর্যোগে সেখানে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা বেশি থাকে।

ইন্দোনেশিয়া ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। এজন্য মাঝেমধ্যেই সেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৩টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি নিহত হয়েছিলেন শুধু ইন্দোনেশিয়াতেই। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম