লন্ডনে জলবায়ু ইস্যুতে বিক্ষোভ, গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৯, ১১:০২আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১১:২২

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কর্তৃপক্ষের পদক্ষেপের দাবিতে সোমবার রাজপথে সমবেত হয়েছেন একদল বিক্ষোভকারী। এ সময় ধরপাকড়ের শিকার হন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভ থেকে গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস।

লন্ডনে জলবায়ু ইস্যুতে বিক্ষোভ, গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে সোমবার অধিকার কর্মীদের বিক্ষোভে অচল হয়ে পড়ে লন্ডন। সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে বড় ধরনের বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। মার্বেল আর্চ, অক্সফোর্ড সার্কাস, পিকাডিকালি সার্কাস ও পার্লামেন্ট স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা মার্বেল আর্চে প্রবেশের সময় বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালানো হয়। লন্ডনে জলবায়ু ইস্যুতে বিক্ষোভ, গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

বিক্ষোভকারীদের দাবি, ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে হবে। কয়েকজন বিক্ষোভকারী ওয়াটারলু সেতুর কাছে একটি লরির সঙ্গে নিজেদের আঠা দিয়ে লাগিয়ে ফেলেন, যেন পুলিশ তাদের সরাতে না পারে।

পুলিশের দাবি, ধরপাকড়ের শিকার ২০৯ জনের বেশিরভাগের বিরুদ্ধেই জননিরাপত্তা ভঙ্গ করেছেন। এরমধ্যে পাঁচজনের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ রয়েছে।

লন্ডনে জলবায়ু ইস্যুতে বিক্ষোভ, গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এদিকে বিক্ষোভ চলাকালে লন্ডনের বিভিন্ন স্থানে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ে। পুলিশ পরিদর্শক কলিন উইনগ্রোভ বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে ৫৫টি রুটে বাস চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতে করে বিপাকে পড়েছেন পাঁচ লাখ মানুষ। লন্ডনে জলবায়ু ইস্যুতে বিক্ষোভ, গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

বিক্ষোভের ফলে যান চলাচল ছাড়াও লন্ডনের স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম