শ্রীলঙ্কায় নিহতদের স্মরণে অন্ধকার থাকবে আইফেল টাওয়ার

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ১৩:০৩আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:২৩

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের স্মরণে সোমবার মধ্যরাত থেকে ফ্রান্সের আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে দেওয়া হবে। বিশ্বের অন্যতম আশ্চর্য অন্ধকার রেখে সম্মান জানানো হবে হামলায় হতাহতদের প্রতি। 

শ্রীলঙ্কায় নিহতদের স্মরণে অন্ধকার থাকবে আইফেল টাওয়ার

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আট দফা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যেই ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ ৩৫ বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এক টুইটে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানায়, ‘আজ রাত ১২টায় আমরা সকল বাতি নিভিয়ে শ্রীলঙ্কা হামলায় হতাহতদের প্রতি সম্মান জানাবো।

এর আগে ২০১৭ সালে ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্দ্রের কনসার্টে বোমা হামলায় ২২ জন নিহত হওয়ার ঘটনায় আইফেল টাওয়ার অন্ধকার রাখা হয়েছিলো। একই পদক্ষেপ নেওয়া হয় শার্লে এবদো ম্যাগাজিনে হামলার ঘটনার পরও।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম