উগ্রবাদী ইসলামি গোষ্ঠীর জড়িত থাকার প্রতি ইঙ্গিত শ্রীলঙ্কা পুলিশের

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ১৪:২২আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:০৪

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। তবে পুলিশ উগ্রবাদী ইসলামি গ্রুপগুলোর প্রতি ইঙ্গিত করেছে। এক কর্মকর্তার দাবি, তারা ১০ দিন আগেই ন্যাশনাল তাওহিদ জামায়াতের হুমকির ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিলেন।

উগ্রবাদী ইসলামি গোষ্ঠীর জড়িত থাকার প্রতি ইঙ্গিত শ্রীলঙ্কা পুলিশের

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আট দফা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যে ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ ৩৫ বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সরকারি কর্মকর্তারা জানান, হুমকির তথ্য থাকার পরেও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ। হামলার পর তৌহিদ জামায়াতকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে তদন্ত কার্যক্রম।

এই গোষ্ঠী খুব পরিচিত না হলেও বিশেষজ্ঞদের দাবি, দক্ষিণ এশিয়ায় তারা ইসলামি জঙ্গিবাদ মতাদর্শ বহন করে। এর আগে তাদের বিরুদ্ধে বৌদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ থাকলেও সন্ত্রাসী হামলার কোনও প্রমাণ নেই।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী রানিল উইক্রেমেসিংহে বলেন, ১০ দিন আগের হুমকির ব্যাপারে তিনি অবগত ছিলেন না। এটা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের