কলম্বোতে নতুন বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ১৭:৪৯আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:৫৪
image

শ্রীলঙ্কার কলম্বোতে রবিবারের সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত সেইন্ট অ্যান্থনি চার্চের কাছ থেকে সোমবার (২২ এপ্রিল) নতুন বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি নিষ্ক্রিয়করণ ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা চালানোর সময় তা বিস্ফোরিত হয়। নতুন করে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে লোকজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করে।

সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনী
রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরণ চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষ। রবিবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া স্থানগুলোর একটি ছিল সেইন্ট অ্যান্থনি চার্চ। সোমবার ওই চার্চের কাছে একটি গাড়িতে বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করে (বিশেষ টাস্ক ফোর্স) ও বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ‘বিশেস টাস্ক ফোর্স (এসটিএফ) ও বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট যখন বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলো, তখন গাড়িটি বিস্ফোরিত হয়।’ পুলিশ জানিয়েছে, গাড়িটি হামলাকারীদের ছিল।

গার্ডিয়ানের প্রতিবেদক মাইকেল সাফি এলাকার আশেপাশেই ছিলেন। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে মানুষের ছুটোছুটির কয়েকটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তিনি।

এদিকে সোমবার দেশটির প্রধান বাস স্টেশন থেকে ৮৭টি বোমার ডিটোনেটর উদ্ধার করেছে শ্রীলঙ্কার পুলিশ। রাজধানী কলোম্বোর ওই বাস স্টেশনে অভিযান চালিয়ে এই ডিটোনেটরগুলো উদ্ধার করা হয়।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম