শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ০২:০৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৯:৩০

সিরিজ বোমা হামলাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) মধ্যরাত থেকে জরুরি অবস্থা কার্যকর হয়েছে বলে দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিস্ফারণের পর ধ্বংস স্তুপের পাশে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান (ছবি: সংগৃহীত)

রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরণ চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষ।

গার্ডিয়ান জানায়, সোমবার জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতির কথা জানিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া টিমের পক্ষ থেকে বলা হয়, ‘সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে জরুরি পরিস্থিতি মোকাবিলা সংক্রান্ত কাজগুলো করতে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

জরুরি অবস্থার আওতায় বাড়তি ক্ষমতা প্রয়োগের সুযোগ পেলো দেশটির পুলিশ ও সেনাবাহিনী। এর ফলে আদালতের আদেশ ছাড়াই তারা সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। রবিবারের হামলার ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও নবগঠিত উগ্রপন্থী ইসলামী সংগঠন ন্যাশনাল তাওহীদ জামাত কে সন্দেহ করছে শ্রীলঙ্কা সরকার। তবে এদের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ থাকার ব্যাপারেও সন্দেহ করা হচ্ছে। আন্তর্জাতিক এ সংযোগ শনাক্ত করতে প্রেসিডেন্ট সিরিসেনা বিদেশি সহায়তা চাইবেন বলেও জানানো হয়েছে।

মিডিয়া টিমের বিবৃতিতে বলা হয়, ‘গোয়েন্দা প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলেছে, স্থানীয় জঙ্গিদের নেপথ্যে বিদেশি জঙ্গি সংগঠনগুলোর মদত রয়েছে। সে কারণে বহির্বিশ্বের সহযোগিতা চাইবেন প্রেসিডেন্ট।’

/আইএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম