বৃহস্পতিবারই প্রথম বৈঠকে বসছেন কিম-পুতিন

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ২২:৪৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২২:৪৫

চলতি সপ্তাহেই দেখা হচ্ছে রশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের। রুশ সরকারের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রুশ বন্দর ভ্লাদিভোস্তোকে আলোচনায় বসবেন এই দুই নেতা।

বৃহস্পতিবারই প্রথম বৈঠকে বসছেন কিম-পুতিন

গত ১৮ এপ্রিল জানানো হয়, প্রথমবারের মতো কিম জং উনের সঙ্গে দেখা করবেন ভ্লাদিমির পুতিন। বলা হয়, চলতি মাসের শেষের দিকেই রাশিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। দুই নেতা পরামাণু পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

বিশেষজ্ঞরা বলছেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের দুইটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরও উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় পরিবর্তন না আসায় পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তিনি। এতে করে বিদেশি সমর্থন আরও শক্তিশালী হবে বলে আশা তার।

ক্রেমলেন মুখপাত্র ইউরি উশাখোভ বলেছেন, এই বৈঠবকের মুল আলোচ্যসূচিই থাকবে পরমাণু ইস্যু। তিনি বলেন,‘বিগত মাসগুলোতে কোরীয় উপদ্বীপে পরিস্থিতি স্থিতিশীল হয়ে উঠেছে। এজন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ দিতে হয় কারণ তারা পরমাণু পরীক্ষা বন্ধ করেছে।

মঙ্গলবার উত্তর কোরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, খুব শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের তারিখ বা স্থানের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম