‘হামলা’র বিস্তারিত বিবরণ হাজির করলো আইএস

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ২১:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২৩:৪৬

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস’র দেওয়া প্রথম বিবৃতিতে হামলার বিস্তারিত ছিল না। পরে ছবি-সংবলিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে হামলার বিস্তারিত বিবরণ হাজির করেছে তারা। আমাক নিউজ এজেন্সি খ্যাত আইএস’র প্রচারণামাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে ‘হামলাকারী’দের পরিচয় হাজির করা হয়েছে। তারা কে কোথায় হামলা চালিয়েছে, তা আলাদা  করে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে ৭ হামলাকারীর নামোল্লেখ করা হলেও ছবি দেওয়া হয়েছে আটজনের। আমাক-এ প্রচারিত এক ভিডিও সূত্রে এশিয়া টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে একই নামে দুই ব্যক্তি থাকায় নাম আর ছবির সংখ্যায় এই অসামঞ্জস্য।

‘হামলা’র বিস্তারিত বিবরণ হাজির করলো আইএস রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। মঙ্গলবার প্রথমে কোনও প্রমাণ ছাড়াই 'আমাক'-এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।

এরপর আইএস’র দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘পরশুদিন আক্রমণকারী বাহিনীর ভাইয়েরা কয়েকটি গির্জা ও হোটেলে হামলা চালিয়েছে, যেখানে ক্রুসেডার কোয়ালিশনের নাগরিকরা উপস্থিত ছিলেন।’ ক্রুসেডার কোয়ালিশন বলতে ইরাক ও সিরিয়ায় নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে ইঙ্গিত করে থাকে আইএস। সম্প্রতি সিরিয়ায় ওই জোটের পক্ষ থেকে আইএস’র খেলাফতের অবসান ঘোষণা করা হয়েছে।

প্রথম বিস্ফোরণটি হয়েছিল কলম্বোর কোচিচিকাদের সেন্ট অ্যান্থনি চার্চে। আইএস’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাই আবু হামজা কলম্বো শহরের সেন্ট অ্যান্থনি’স চার্চে হামলা চালিয়েছে। যুদ্ধবাজ খ্রিস্টানদের ভিড়ের মাঝখানে গিয়ে নিজের গায়ে থাকা বিস্ফোরক ভেস্টটির বিস্ফোরণ ঘটিয়েছে সে।’ খ্রিস্টানদের অবজ্ঞা করে যুদ্ধবাজ খ্রিস্টান কথাটি বলে থাকে তারা।

দ্বিতীয় হামলাটি চালানো হয় সেন্ট সিবাস্তিয়ান চার্চে। বিবৃতিতে সেই হামলা নিয়ে বলা হয়, ‘ভাই আবু খলিল নোগোম্বো শহরে সেন্ট সেবাস্তিয়ান চার্চে যায় এবং বিধর্মী আচার উদযাপনকারীদের ওপর বিস্ফোরক জ্যাকেট বিস্ফোরিত করে হামলা চালায়।’

তৃতীয় বিস্ফোরণ নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাই আবু মুহাম্মদ বাট্টিচালোয়ার জিওন চার্চে গিয়েছিল। সেখানে সে বিস্ফোরক বেল্ট দিয়ে হামলা চালিয়েছে।’

অপরাপর হামলাগুলোর প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘ভাই আবু উবাইদা, আবু বারা ও আবু মুখতার চিন্নামোন শহরের সাংগ্রি লা হোটেল ও কলম্বোর কিংসবারি হোটেলে কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এরপর তারা তাদের গায়ে থাকা বিস্ফোরক ভেস্ট বিস্ফোরিত করে ক্রসেডারদের বিরুদ্ধে হামলা চালায়। দেমাতাগোদা শহরে ভাই আব্দুল্লাহ পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তাদের তিনজনকে হত্যা করে।’

বিবৃতির পর প্রচারিত আইএস’র ভিডিওকে উদ্ধৃত করে এশিয়া টাইমস জানিয়েছে, আটজনের মধ্যে দুই হামলাকারীর নাম একই। তাদের নাম আবু মুখতার। আর সে কারণেই সাতজনের নাম ও আটজনের ছবি সংক্রান্ত অসামঞ্জস্য তৈরি হয়ে থাকতে পারে।

বিবৃতিতে ওই হামলাকে ‘পবিত্র হামলা’ আখ্যা দেওয়া হয়েছে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম