শ্রীলঙ্কায় গুলিবিনিময়ে সন্দেহভাজন ৪ আত্মঘাতী হামলাকারী নিহত

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১০:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:১৯

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় এলাকায় তল্লাশি অভিযানের সময়ে গুলিবিনিময়ে সন্দেহভাজন চার আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও সেনাবাহিনী।  শনিবার (২৭ এপ্রিল) সেনা মুখপাত্র সুমিত আতাপাত্তু জানিয়েছেন, কালমুনাই শহরের একটি বাড়িতে তল্লাশি চালানোর সময়ে বন্দুকধারীরা গুলি ছুঁড়লে সেনা সদস্যরা পাল্টা গুলি ছোঁড়ে। এতে দুই বন্দুকধারী ও এক বেসামরিক ব্যক্তি  নিহত হয়। তবে দেশটির পুলিশ জানিয়েছে, রাতভর গোলাগুলির পর মোট চার সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মরদেহ পেয়েছে তারা। পুলিশের বিবৃতিতেও এক বেসামরিক নাগরিকের মৃতুর খবর পাশাপাশি বলা হয়েছে, আহত অবস্থায় আরও তিন সন্দেহভাজন হামলাকারী পালিয়েছে। ইস্টার সানডে’র হামলার পর যৌথ তল্লাশি অভিযান জোরালো করেছে শ্রীলঙ্কা

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩৫৯ জনের প্রাণহানির খবর বলে আসছিল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল)লঙ্কান সরকার দাবি করে  গণনার ভুল ও নিহতের পরিচয় উদঘাটনের জটিলতায় নিহতের সংখ্যা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রবিবারের হামলায় মোট নিহতের সংখ্যা ২৫৩ জন বলে এদিন জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভয়াবহ এই সিরিজ বোমা হামলার পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী কলম্বো থেকে ৩৭০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় শহর কালমুনাইয়ের একটি এলাকায় ইস্টার সানডে’র সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে শুক্রবার যৌথ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী। ওই অভিযানের সময়ে গোলাগুলির ঘটনা ঘটে বলে শনিবার জানায় পুলিশ ও সেনাবাহিনী। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য হতাহত হয়নি।

এই গোলাগুলির কয়েক ঘণ্টা আগে অপর একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদরে ধারণা এই বাড়ি থেকেই ইস্টার সানডে’র হামলার দায় স্বীকার করে প্রচারিত ভিডিওটি ধারণ করা হয়েছিল। আইএস-এর বার্তা সংস্থা আমাক ওই ভিডিও বার্তা প্রকাশ করে। শুক্রবার রাতে এক বিবৃতিতে পুলিশ জানায়,  ভিডিও রেকর্ড করতে গ্রুপটির ব্যবহৃত ব্যাকড্রপটি খুঁজে পেয়েছি আমরা।

দেশটির টেলিভিশনে পুলিশের প্রচারিত ভিডিওতে আইএসের পোশাক ও পতাকা দেখিয়ে ওই বাড়ি থেকে এসব উদ্ধারের কথা জানানো হয়েছে। এছাড়াও ওই বাড়ি থেকে ১৫০ স্টিক বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম হিসেবে এক লাখ বল বিয়ারিং উদ্ধারের কথা জানানো হয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম