রাজধানী শহর সরানোর সিদ্ধান্ত নিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট: পরিকল্পনা মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১৭:২৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২০:১৭

ইন্দোনেশিয়ার জনাকীর্ণ মূল দ্বীপ জাভা থেকে রাজধানী শহর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশটির পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

বর্তমান রাজধানী জাভা দ্বীপের উত্তর উপকূলীয় শহর জাকার্তায় প্রায় এক কোটি মানুষের বাস। তবে আশপাশের শহরগুলোতে এর চেয়ে তিনগুণ বেশি মানুষ বাস করেন। ফলে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট। দেশটির পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, জাকার্তায় যানজটের কারণে প্রতিবছর প্রায় এক লাখ কোটি রুপি (ইন্দোনেশিয়ার মুদ্রা) খরচ হয়। এছাড়া নিম্নাঞ্চলে অবস্থিত রাজধানী শহর বন্যার ঝুঁকিতে রয়েছে। মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে ডুবে যাচ্ছে শহর।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার পরিকল্পনা মন্ত্রী বামব্যাং ব্রোদজোনেগোরো বলেছেন, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে প্রেসিডেন্ট রাজধানী শহর জাভার বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোথায় নতুন রাজধানী বানানো হবে তা প্রশাসন খুঁজে বের করবে বলে জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী জানান, ইন্দোনেশিয়ার ২৬ কোটি মানুষের প্রায় ৬০ শতাংশই জাভা দ্বীপে বাস করে। আর এই জায়গাকে কেন্দ্র করেই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব বিবেচনায় নিয়ে রাজধানী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।

বিগত নির্বাচনি প্রচারণার সময়ে জাভার বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জোকো উইদোদো। সোমবার পরিকল্পনামন্ত্রী বলেন, জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নিতে দশ বছর সময় লাগতে পারে। এক্ষেত্রে তিনি ব্রাজিল, মালয়েশিয়া ও কাজাখস্তানের উদাহরণ সামনে আনেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম