ইন্দোনেশিয়ায় বন্যায় ২৯ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ২১:০৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:০৮

ইন্দোনেশিয়ায় তীব্র বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২৯ জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

ইন্দোনেশিয়ায় বন্যায় ২৯ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধস নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ সময়টাতে দক্ষিণ-পূর্ব এশীয় এ দেশে প্রবল বর্ষণ হয়।

সোমবার ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানায়, সুমাত্রা দ্বীপে কয়েকদিনের বর্ষণে এখনো অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছে।

ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগে বেংকুলু প্রদেশ থেকে প্রায় ১২ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বহু ঘরবাড়ি, বিভিন্ন সেতু ও সড়ক। এছাড়া কয়েক হাজার গবাদিপশু ভেসে গেছে।

দুর্যোগে প্রাদেশিক রাজধানীর একেবারে উপকণ্ঠের বেংকুলু তেনগাহ জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে ২২ জনের মৃত্যু হয়েছে।  

অন্যদিকে শনিবার সুমাত্রার লামপুং প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় একই পরিবারের ছয়জন প্রাণ হারিয়েছে এবং এতে সেখানে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম