লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১১৩ অভিবাসী আটক

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৯, ২৩:০৬আপডেট : ০১ মে ২০১৯, ২৩:০৭
image

গত দুই দিনে ইতালিতে প্রবেশের চেষ্টা করার সময়ে ১১৩ অভিবাসীকে আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড। বুধবার জাতিসংঘ এসব অভিবাসীকে আটকের খবর নিশ্চিত করেছে। লিবিয়ার কোস্টগার্ডের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আটক হওয়াদের মধ্যে আরব এবং আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশ ছাড়াও বাংলাদেশের অভিবাসীরা রয়েছে। তবে কোন দেশের কতজন অভিবাসী রয়েছে তা জানাননি তিনি। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চলমান যুদ্ধে খানিক বিরতির মধ্যে এসব অভিবাসী আটকের ঘটনা ঘটলো। লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১১৩ অভিবাসী আটক

ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশগুলো থেকে মানবপাচারকারীদের সহায়তায় ইতালিতে অবৈধভাবে প্রবেশ করতে লিবিয়ার পশ্চিম উপকূল অভিবাসীদের কাছে বেশ জনপ্রিয়। চলতি মাসে বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলি অভিমুখে অভিযান শুরু করলে পাচারকারীদের তৎপরতায় ভাটা পড়ে। তবে ত্রিপোলির আন্তর্জাতিক স্বীকৃত সরকার তাদের বাধা দিয়ে যাচ্ছে। মঙ্গলবার হাফতারের বাহিনী সড়ক পথে সামনে এগুতে ব্যর্থ হওয়ার পর দেশটিতে সংঘর্ষ কমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তিন সপ্তাহের সংঘাতে অন্তত ৩৭৬ জন নিহত হয়েছে।

এর মধ্যে মঙ্গলবার দুটি এবং বুধবার একটি অভিবাসীবাহী নৌকা আটক করে লিবিয়ার কোস্ট গার্ড। এসব নৌকায় থাকা ১১৩ অভিবাসীকে ত্রিপোলির যুদ্ধক্ষেত্র থেকে দূরে দুটি পশ্চিমাঞ্চলীয় শহরে পাঠানো হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, তাদের ওই দুটি  শহরের আটক কেন্দ্রে রাখা হয়েছে।

মানবাধিকার গ্রুপগুলোর অভিযোগ সশস্ত্র গ্রুপ এবং কোস্টগার্ডের সদস্যরা মানবপাচার চক্রের সাথে জড়িত।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম