ভারতে ভিন্ন বর্ণের ছেলেকে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে পুড়িয়ে হত্যা

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৯, ১৯:৩২আপডেট : ০৭ মে ২০১৯, ২০:০০
image

ভারতে ভিন্ন বর্ণের ছেলেকে বিয়ে করায় মেয়েকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে তার পরিবার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৫ মে) রুক্মিনি নামের ওই তরুণীর মৃত্যু হয়। দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তার স্বামী মঙ্গেশও দগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মহারাষ্ট্রের আহমদনগর শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে পারনার থানার অন্তর্গত নিঘোজ গ্রামে এ ঘটনা সংঘটিত হয়। এরইমধ্যে পুলিশ ওই তরুণীর দুই কাকা সুরেন্দ্র ভারতি ও ঘনশ্যাম ভারতিকে গ্রেফতার করেছে। তার বাবা রাম ভারতি এখনও পলাতক।

মঙ্গেশ ও রুক্মিনি
রুক্মিনি রানসিংহ ও মঙ্গেশ রানসিংহ পরিবারের অমতে বিয়ে করেছিলেন। কিন্তু ‘নিম্নবর্ণ’র ছেলের সঙ্গে মেয়ের বিয়ে মেনে নিতে পারেনি পরিবার। গত ৩০ এপ্রিল রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে রুক্মিনি ও মঙ্গেশের মধ্যে মনোমালিন্য হয়। এরপর রাগ করে বাপের বাড়ি চলে আসেন রুক্মিনি। দু’দিন পর রাগ ভেঙে যাওয়ায় মঙ্গেশকে বাপের বাড়ি থেকে তাকে নিয়ে যেতে বলেন তিনি। গত রবিবার স্ত্রীকে আনতে তার বাড়ি নিঘোজ গ্রামে যায় মঙ্গেশ। 

সেখানে যাওয়ার পর রুক্মিনির পরিবারের সদস্যরা তাকে মঙ্গেশের সঙ্গে যেতে দিতে অস্বীকৃতি জানায়। শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ। সে সময় রুক্মিনির দুই কাকা তাদেরকে একটি কক্ষের ভেতরে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আর রুক্মিনির বাবা বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।

দগ্ধ অবস্থায় ওই যুগলকে নিয়ে যাওয়া হয় পুনের স্যাসুন জেনারেল হাসপাতালে। সেখানে রবিবার রাতেই মারা যান রুক্মিনি। তার দেহের ৭০ শতাংশই পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি দু’মাসের গর্ভবতী ছিলেন বলেও জানিয়েছেন তারা। অন্যদিকে দেহের প্রায় পঞ্চাশ শতাংশ পুড়ে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মঙ্গেশ।
পারনার থানার সাব ইন্সপেক্টর বিজয়কুমার বোরগদে জানান, রুক্মিনির পরিবার পাসি সম্প্রদায়ের। অন্যদিকে পেশায় রাজমিস্ত্রি মঙ্গেশ ছিলেন লোহার সম্প্রদায়ের। প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে গত বছর দিওয়ালির সময় পুনেতে গিয়ে বিয়ে করেন তারা। সেই বিয়েতে অবশ্য মঙ্গেশের পরিবারের সায় ছিল। আর রুক্মিনির পরিবারের তরফে উপস্থিত ছিলেন কেবল তার মা।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম