কাবুলে মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে তালেবানের আত্মঘাতী হামলা

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৯, ০১:৩০আপডেট : ০৯ মে ২০১৯, ০১:৩২

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছে তালেবানরা। হামলায় অন্তত ৫ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। বুধবার কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল নামের সংস্থার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কাবুলে মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে তালেবানের আত্মঘাতী হামলা

খবরে বলা হয়েছে, আত্মঘাতী গাড়িবোমা নিয়ে তালেবান সদস্যরা সংস্থাটির কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। পাঁচ আত্মঘাতী হামলাকারীই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। হামলার পর অন্তত ২০০ জন কর্মীকে কার্যালয় থেকে বের করে নেওয়া হয়েছে।

তালেবানের দাবি, কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল এনজিওটি ক্ষতিকর পশ্চিমা কর্মকাণ্ডে যুক্ত।

কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার ষষ্ঠ পর্ব চলার সময়েই এই হামলা হলো। ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে এই আলোচনা চলছে।

গত সপ্তাহে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খালিলজাদের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবানরা।

২০০৫ সাল থেকে আফগানিস্তানে সক্রিয় রয়েছে কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম