মমতার থাপ্পড়কে আশীর্বাদ হিসেবে নিতে চাইলেন মোদি

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৯, ১৯:৪৭আপডেট : ০৯ মে ২০১৯, ২১:১৮
image

নরেন্দ্র মোদিকে ‘কষে গণতন্ত্রের থাপ্পড়’ দিতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়; পশ্চিমবঙ্গে এসে এবার সেই থাপ্পড়কেই ‘আশীর্বাদ’ হিসেবে নিতে চান বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী। তৃণমূল নেত্রীর প্রতি ‘দিদি’ সম্বোধন ও শ্রদ্ধা প্রদর্শনের কথা জানিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই শীর্ষ নেতা চিটফান্ড কেলেঙ্কারি ও চাঁদাবাজি নিয়ে তাকে কটাক্ষ করেন। আনন্দবাজার ও এনডিটিভি’র খবর থেকে এসব তথ্য জানা গেছে।

মমতা ও মোদি

সাত দফার প্রত্যেক পর্বেই পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে লোকসভার নির্বাচন; এ ভোট ঘিরেই সম্প্রতি মমতা-মোদির বাগযুদ্ধ জমে উঠেছে। পঞ্চম দফা ভোটের আগে শনিবার এক জনসভায় পশ্চিমবঙ্গের মানুষ ‘ট্রিপল টি- তৃণমূল, তোলাবাজি, ট্যাক্সের’ দৌরাত্ম্যে অতিষ্ঠ বলে মন্তব্য করেন মোদি।

মোদির মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার তৃণমূলের প্রচার সমাবেশে মমতা বলেন, “টাকা আমার কাছে ব্যাপার না। এ কারণে যখনই নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে আসেন এবং আমার দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন, তখনই আমার তাকে কষে গণতন্ত্রের থাপ্পড় মারতে ইচ্ছে হয়।”

বৃহস্পতিবার পুরুলিয়ায় এক নির্বাচনি সমাবেশে মোদি তার বক্তব্যের প্রায় পুরোটাজুড়েই পশ্চিমবঙ্গে দুঃশাসন ও দুর্নীতির জন্য তৃণমূলকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। বলেন, “আমাকে বলা হয়েছে দিদি আমাকে থাপ্পড় মারতে চান। দিদি, ও দিদি। আমি আপনাকে দিদি ডাকি, আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনার থাপ্পড়ও আমার জন্য আশীর্বাদ হবে।”

“আমি (থাপ্পড়) মেনে নেবো, কিন্তু একই সঙ্গে এও বলবো, আপনার যদি সাহস থাকতো সহকর্মীদের থাপ্পড় মারার, যারা চিটফান্ডের মাধ্যমে গরিবের টাকা লুট করেছে, তাহলে এতটা ভয় পেতে হতো না আপনাকে। আপনার যদি তোলাবাজদের থাপ্পড় মারার সাহস থাকতো, তাহলে এই যে ট্রিপল টি- টিএসসি, তোলাবাজি, ট্যাক্স- এগুলো আপনাকে পথে বসাতো না”- বলেন মোদি।

তিন দশকের বামশাসন ছারখার করে দিয়ে ২০১১ সালে ক্ষমতায় বসা তৃণমূলকে এবারই প্রথম বিজেপি’র আগ্রাসী প্রচার মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। সাত দফার এবারের লোকসভা নির্বাচন শেষ হবে ১৯ মে। ফলাফল পাওয়া যাবে ২৩ মে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম