ইন্দোনেশিয়ার কারাগার থেকে পালাল শতাধিক বন্দি

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৯, ০৪:৪২আপডেট : ১২ মে ২০১৯, ০৪:৪৯

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে কারাগার থেকে শতাধিক বন্দি পালিয়ে গেছে। শনিবার সকালে সেখানে বিক্ষোভ শুরু হওয়ার পরই এই কয়েদিরা পালিয়ে যান। বিক্ষোভ ও পরবর্তীতে আগুন লাগিয়ে তারা পালানোর সুযোগ সৃষ্টি করে।

ইন্দোনেশিয়ার কারাগার থেকে পালাল শতাধিক বন্দি

কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ইন্দোনেশিয়ায় নতুন নয়। গত বছরে একাধিকবার এই ঘটনা ঘটেছে। ২০১৮ সালের মে মাসে রিয়াও প্রদেশে গণ প্রার্থনার পর জনাকীর্ণ একটি কারাগার থেকে পালিয়েছিল প্রায় ৪০০ বন্দি। এছাড়া ২০১৩ সালের জুলাই মাসে সুমাত্রা প্রদেশের রাজধানী মেদান কারাগারে প্রাণঘাতী দাঙ্গার পর পালিয়ে ছিলো ২৪০ বন্দি।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে শনিবারের পালিয়ে যাওয়ার ফুটেজ প্রকাশ করা হয়েছে। পুলিশ জানায়, ভোরবেলা সুমাত্রার সিয়াক জেলার ওই কারাগারে দাঙ্গা বেঁধে যায়। এরপর সেখানে আগুন ধরে গেলে কয়েদিরা পালিয়ে যায়।

ইতোমধ্যে পালানো কয়েদিকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। রিয়াউ প্রদেশের পুলিশ প্রধান উইদোদো একো প্রিহাস্টোপো বলেন, পলাতক কয়েদিকে ধরতে কর্তৃপক্ষ বড় ধরনের অভিযান শুরু করেছে। দুপুর নাগাদ ১শ ১৫ কয়েদিকে পুনরায় আটক করা হয়েছে।

তিনি বলেন, এখনো বেশ কয়েকজন কয়েদি পলাতক রয়েছে। এই কারাগারে প্রায় ৬৫০ কয়েদিকে আটক রাখা   ‘পুলিশ সেনাবাহিনী ও আশপাশের বাসিন্দাদের সহায়তায় এখনো বাকি পলাতক আসামিদের ধরতে তল্লাশি চালাচ্ছে।’

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম