পাকিস্তানের বিলাসবহুল হোটেলে হামলায় হতাহতের সংখ্যা বেড়ে ৭

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৯, ১১:৫৯আপডেট : ১২ মে ২০১৯, ১২:৩৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় হতাহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। শনিবার বেলুচিস্তান প্রদেশের গুয়াদার শহরের পার্ল কন্টিনেন্টাল (পিসি) নামের ওই পাঁচ তারকা হোটেলে চালায় বন্দুকধারীরা। এ সময় বন্দুকধারীদের হাতে নিহত হন তিন নিরাপত্তাকর্মী। আহত হন আরও চারজন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

পাকিস্তানের বিলাসবহুল হোটেলে হামলায় হতাহতের সংখ্যা বেড়ে ৭ এর আগে শনিবার প্রাথমিকভাবে একজনের প্রাণহানির খবর দেওয়া হয়েছিল। হামলার পর বিলাসবহুল হোটেলটিতে অবস্থানরতদের নিরাপদে বের করে আনা হয়। স্থানীয়রা জানিয়েছেন, হোটেলে সন্ত্রাসীরা প্রবেশের সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলটি বন্দর নগরী গুয়াদারে অবস্থিত। কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে হোটেলটির।

গুয়াদার থানার কর্মকর্তা আসলাম বাংগুলজাই জানান, পার্ল কন্টিনেন্টাল হোটেলে বিকাল ৪টা ৫০ মিনিটে ৩ থেকে ৪ জন বন্দুকধারী হামলা চালায়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহসিন হাসান বাট জানান, বন্দুকধারীরা গুলি করতে করতে হোটেলে প্রবেশ করেছে। হামলার সময় সেখানে কোনও বিদেশি নাগরিক ছিলেন না। যারা ছিলেন তারা সবাই হোটেলের কর্মী। ওই ঘটনায় সেখানে অবস্থানরত ৯৫ শতাংশ মানুষকে বের করে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করেছে, তারা চীনা ও বিদেশি বিনিয়োগকারীদের ওপর হামলা চালিয়েছে।

বিএলএর’র মুখপাত্র জুনায়েদ বালুচ জানান, চীনা ও বিদেশি বিনিয়োগকারীদের লক্ষ্য করেই হোটেলেটিতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, চীনা বিনিয়োগে স্থানীয়দের খুব বেশি উপকার হবে না। তাই তারা এই বিনিয়োগের বিরোধিতা করছে।

এর আগে ২৮ নভেম্বর করাচিতে চীনা কনস্যুলেট ভবনেও হামলা চালায় বিএলএ। তবে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তা নস্যাৎ করে দেয়। সূত্র: ডন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম