মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ বিক্রির বিজ্ঞাপন!

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৯, ১৯:৩৬আপডেট : ১২ মে ২০১৯, ১৯:৪৪

মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন' বিক্রির একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে ইরানের অনলাইনে কেনাবেচার একটি ওয়েবসাইটে। প্রকাশের পরই ভাইরাল হয়ে পড়ে এটি।

মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ বিক্রির বিজ্ঞাপন! ইরানে অনলাইনে কেনাবেচার বিখ্যাত ওয়েবসাইট 'দিভর ডট আইআর'-এ প্রকাশিত বিজ্ঞাপনটিতে 'আব্রাহাম লিঙ্কন' রণতরীর ছবি দিয়ে বলা হয়েছে, ‘বিমানবাহী রণতরীটি বিক্রি হবে। এটি এখনও সচল অবস্থায় রয়েছে। এর আগে এটি ভারত মহাসাগরে একজন নারী কমান্ডারের হাতে পরিচালিত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করার আগেই তা বিক্রি করতে চাই।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটেই যে ব্যাঙ্গাত্মকভাবে অনলাইনে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে তা পরিষ্কার। এর মধ্য দিয়ে ইরানিরা দেখাতে চায়, এ অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরীর আগমন তাদের কাছে কোনও গুরুত্বপূর্ণ ঘটনা নয়। বরং এটি একটি মনস্তাত্ত্বিক খেলা।

ইরানের এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান বলেছেন, তার দেশের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। রবিবার এক পার্লামেন্টারি সেশনে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের একজন ধর্মীয় নেতা বলেছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকার বিমানবাহী নৌবহর তেহরানের এক মিসাইলেই ধ্বংস হয়ে যাবে। সূত্র: পার্স ‍টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম