শিশুর দেওয়া ঘুষ ফিরিয়ে দিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ১৮:১১আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:১৮

ড্রাগন বিষয়ে গবেষণা করার অনুরোধ করে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে চিঠি লিখেছিল দেশটির ১১ বছরের এক শিশু। ওই চিঠির সঙ্গে কিছু নগদ অর্থও জুড়ে দিয়েছে সে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠির সঙ্গে নিউজিল্যান্ডের ৫ ডলার (৩.২ মার্কিন ডলার) যুক্ত করেছে সে। আপাতদৃষ্টিতে এটিকে ঘুষ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। তবে ওই অর্থ ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। 

শিশুর দেওয়া ঘুষ ফিরিয়ে দিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া নামের ওই শিশু ড্রাগনদের প্রশিক্ষক হিসেবে কাজ করতে চায় বলে সরকারকে ড্রাগন বিষয়ে গবেষণার অনুরোধ করে। তবে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন তার দাফতরিক কাগজে লেখা ফিরতি চিঠিতে শিশুটিকে জানান, তার প্রশাসন 'এ মুহুর্তে ড্রাগনদের বিষয়ে কোনও গবেষণা চালাচ্ছে না।' হাতে লেখা চিঠিতে জাসিন্ডা বলেন, "পুনশ্চঃ আমি তবুও ড্রাগনদের দিকে নজর রাখবো। তারা কি স্যুট পরে?"

প্রধানমন্ত্রীর জবাব আকৃতিতে আসা চিঠিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে খবরটি আলোচনায় আসে। একজন রেডিট ব্যবহারকারী পোস্ট করে দাবি করেন যে, তার ছোট বোন 'জাসিন্ডাকে ঘুষ দেওয়ার' চেষ্টা করেছিলেন।

সামাজিক যোগাযোগের মাধ্য রেডিট-এ দেওয়া পোস্টে ওই ব্যক্তি বলেন, তার ছোট বোন 'সরকারের কাছে জানতে চেয়েছেন যে তারা ড্রাগন সম্পর্কে কী জানে এবং তাদের কাছে কোনও ড্রাগন আছে কিনা। থাকলে সে ড্রাগনের প্রশিক্ষক হতে পারে।'

প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবিসিকে নিশ্চিত করা হয়েছে যে, শিশুটির চিঠির যে জবাব অনলাইনে ছড়িয়ে পড়েছে সেটি আসলেই জাসিন্ডাই দিয়েছিলেন। তার কাছে চিঠি লেখার জন্য শিশুটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চিঠিতে জাসিন্ডা লিখেছেন, যেহেতু আমরা ড্রাগন নিয়ে কোনও গবেষণা করছি না, তাই তোমার ঘুষের টাকাটাও ফেরত পাঠাচ্ছি।

এর আগেও ছোট শিশুদের চিঠির জবাব দিয়ে চিঠি লিখেছেন জাসিন্ডা আরডার্ন। গত মার্চে আট বছরের এক শিশুর চিঠি জবাব দিয়ে আলোচনার জন্ম দেন জাসিন্ডা।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম