চীনকে আরও উন্মুক্ত করার অঙ্গীকার শি জিনপিং-এর

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৯, ১৮:১৯আপডেট : ১৫ মে ২০১৯, ১৮:২২

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চীনকে আরও উন্মুক্ত করার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার রাজধানী বেইজিংয়ে ‘ডায়লগ অব এশিয়ান সিভিলাইজেশন’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন অঙ্গীকার করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনকে আরও উন্মুক্ত করার অঙ্গীকার শি জিনপিং-এর শি জিনপিং বলেন, ‘উন্মুক্ত পদ্ধতির’ চৈনিক সভ্যতা ধারাবাহিকভাবে বৌদ্ধ ধর্ম, মার্কসবাদ ও ইসলামসহ বিভিন্ন সংস্কৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে। বিশ্বকে আলিঙ্গন করে নিতে ভবিষ্যতে চীন আরও উন্মুক্ত হবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে বহুমেরুকরণ, অর্থনীতির বিশ্বায়ন, সংস্কৃতির বিবিধকরণ, ও সমাজের তথ্যায়ন প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মানবজাতি খুব আশাবাদী। পাশাপাশি বিশ্বব্যাপী অস্থিতিশীলতা ও অনিশ্চয়তাও বাড়ছে। মানবজাতির সম্মুখীন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সম্মিলিতভাবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত।

চীনা প্রেসিডেন্ট বলেন, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্মুক্ত এশিয়া চায় এ মহাদেশের মানুষ। এর জন্য বিশ্বের নানা দেশ, জাতি ও সংস্কৃতির মধ্যে বিনিময় বাড়াতে হবে। পারস্পরিক শিক্ষা জোরদার করতে হবে।

তিনি বলেন, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে কাজ করতে হবে। অন্যের লক্ষ্য বাস্তবায়নে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। উন্মুক্ত ও সহনশীল মন নিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। নবায়ন ও উন্নয়নের পথে অবিচল থাকতে হবে।

এশীয় সভ্যতাগুলোর মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, চীন এশীয় দেশগুলোর সঙ্গে পর্যটন খাতে উন্নয়ন-পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী। এশিয়ার অর্থনীতির উন্নয়ন ও মানুষে মানুষে মৈত্রীর সম্পর্ক জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখতে চায় বেইজিং। সূত্র: রয়টার্স, চায়না ডটকম।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম