গ্রিন কার্ড চালু করছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৯, ১০:১৭আপডেট : ১৬ মে ২০১৯, ১০:২৩

ধনী ও দক্ষ বিদেশি পেশাজীবীদের সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি দিতে গ্রিন কার্ড চালু করছে সৌদি আরব। মঙ্গলবার সে দেশের মন্ত্রিসভায় প্রথমবারের মতো আবাসিকতা সংক্রান্ত এই পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা’ নামের এই পরিকল্পনার আওতায় বসবাসের অনুমতি পাওয়া প্রবাসীরা দেশটিতে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। কোনও সৌদি স্পন্সর ছাড়াই পরিবারের সাথে দেশটিতে বসবাস করতে পারবেন তারা। গ্রিন কার্ড চালু করছে সৌদি আরব

সৌদিতে বর্তমানে পৃষ্ঠপোষকভিত্তিক যে ব্যবস্থা চালু আছে, তাতে সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাস করতে একজন সৌদি চাকরিদাতার স্পন্সরশিপের অপরিহার্যতা রয়েছে। এ ব্যবস্থার আওতায় প্রায় এক কোটি বিদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। প্রায় তিন বছর আগে সৌদি ‘গ্রিন কার্ড’ নামে নতুন এক আবাসিকতার পরিকল্পনার কথা প্রথম উল্লেখ করেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। উচ্চাকাঙ্ক্ষী ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় দেশটির বাজার উন্মুক্তকরণ ও অর্থনীতি বহুমূখীকরণের অংশ হিসেবে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা’ নামের এই আবাসিকতার অনুমোদন দেওয়ার কথা বলা হয়।

বুধবার নতুন এই আবাসিকতার পরিকল্পনার অনুমোদন দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করতে সেখানকার কোনও নাগরিকের পৃষ্ঠপোষকতা কিংবা দেশটিতে কর্মজীবী হওয়ার আবশ্যিকতা থাকবে না। উচ্চ দক্ষতার প্রবাসী কোনও পৃষ্ঠপোষকতা ছাড়াই সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন। বিদেশি ধনী ব্যক্তিরাও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ পাবেন।

এখনও পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে সে দেশের কর্মকর্তারা আশা করছেন, নতুন ইকামা ব্যবস্থার মধ্য দিয়ে আরও বেশি সংখ্যক বিনিয়োগকারী ও উদ্যোক্তাকে সৌদি আরবের প্রতি আকৃষ্ট করা সম্ভব হবে। এতে প্রাইভেট সেক্টরে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। বাড়বে সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম