জরিপের তথ্য ফাঁস হয়নি: ইন্ডিয়া টুডে

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৯, ২০:৫২আপডেট : ১৭ মে ২০১৯, ২১:০৭
image

ইন্ডিয়া টুডে’র বুথ ফেরত জরিপ সংক্রান্ত যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে প্রকৃত তথ্য নেই বলে দাবি করেছে ওই ভারতীয় সংবাদমাধ্যম। ফাঁস হওয়া ভিডিওতে বিজেপির ভরাডুবির আভাস পাওয়া গেলেও ইন্ডিয়া টুডে বলছে, এটি জরিপের ডামি। তবে এই ডামি প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তারা। আরচণবিধি অনুযায়ী সব ধাপের নির্বাচন শেষ হওয়ার আগে এ ধরনের বুথফেরত জরিপ প্রকাশের কোনও সুযোগ নেই।

জরিপের তথ্য ফাঁস হয়নি: ইন্ডিয়া টুডে

লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল শুরু হয়েছে। ১৯ মে ৭ম তথা শেষ দফার ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে ২৩ মে। ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ নং ধারা অনুযায়ী, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রথম ধাপের নির্বাচন শুরুর সময় থেকে সব রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলের ভোটগ্রহণ শেষ হওয়ার আধঘণ্টা পর পর্যন্ত এই ফলাফল প্রকাশের কোনও সুযোগ নেই। তবে শুক্রবার ইন্ডিয়া টুডের টেলিভিশন স্ক্রিনে বুথ ফেরত জরিপের ফলাফল ভেসে উঠতে দেখা গেছে।

ইন্ডিয়া টুডের এক টুইটে দাবি করা হয়েছে, ‘আমরা এই ক্লিপ নিয়ে আপনাদের উৎসাহ বুঝি। আপনাতের হতাশ করায় আমরা দুঃখিত। আমরাও এই তথ্যের জন্য উদ্বিগ্ন। প্রকাশিত ভিডিওটি ডামি তথ্যের ওপর নির্মিত একটি প্রোমো  যা ইলেকশন নিউজট্র্যাক অনুষ্ঠানে সম্প্রচার করা হয়।’

ইন্ডিয়া টুডে’র সঞ্চালক রাহুল কানওয়াল দর্শকদের বলছিলেন আগামী ১৯ মে শেষ দফার ভোটগ্রহণের পর বুথফেরত জরিপ প্রকাশের প্রস্তুতি প্রসঙ্গে । তিনি ঘোষণা দিচ্ছিলেন, ১৯ মে শেষ দফার ভোট গ্রহণের পর সন্ধ্যায় ওই জরিপের ফলাফল প্রকাশ করা হবে। সে সময় হঠাৎ করেই ক্যামেরা ঘুরে যায় তার পেছন দিকে থাকা এক কম্পিউটার স্ক্রিনে। ওই স্ক্রিনে ভেসে ওঠে বুথফেরত জরিপের ফলাফল।
ফাঁস হওয়া জরিপের ফলাফলে পরিষ্কারভাবে ফুটে উঠেছে, গতবারের থেকে ১৭৭টি আসন কমছে এনডিএ জোটের। তারা পেতে চলেছে ১৭৭টি আসন। আর গতবারের তুলনায় ৭৬টি আসন বেড়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১৪১টি আসন। উল্লেখযোগ্যভাবে, অন্যান্য দলগুলি ২২৪টি আসন পেতে চলেছে।

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম