ধ্যানের ছবি দিয়ে মোদি নির্বাচনি আচরণ ভঙ্গ করেছেন: সিপিআই

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৯, ০৪:১১আপডেট : ১৯ মে ২০১৯, ০৪:১৮

কেদারনাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধ্যানমগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত খবর। তবে ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি দাবি করেছেন, এই ছবি নিয়ে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি

শনিবার তীর্থস্থান কেদারনাথে গিয়ে পূজা দেন মোদি। এদিন সকাল সাড়ে ৯টায় তার কপ্টার কেদারনাথ মন্দির এলাকায় অবতরণ করে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে চারবার কেদারনাথ গেলেন মোদি। শনিবার টুইটারে দেওয়া পোস্টে কেদারনাথকে সুমহান পর্বতমালা হিসেবে উল্লেখ করেন মোদি।

এছাড়া ভারতীয় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন। তিনি জানান, এর আগেও এমন আচরণ করেছে নির্বাচন কমিশন। অথচ ধর্মকে হাতিয়ার করে ভোটার আকৃষ্ট করা নিষেধ। ত

সিতারাম বলেন, ‘ধর্ম একদমই ব্যক্তিগত বিশ্বাস। নির্বাচন কমিশও জানিয়েছে যে ভোট আকৃষ্ট করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। আর মোদি এই নিয়ম ভঙ্গ করেছেন। ভোটগ্রহণের আগে এটা ঠিক নয়। অথচ নির্বাচন কমিশন কাজ না করে ঘুমিয়ে আছে।

২০১৯ সালের ১১ এপ্রিল শুরু হয়েছিল ভারতের এবারের লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই ছয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ দফায় মোদি ছাড়াও অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা, রবিশঙ্কর প্রসাদ, এইচ কে বাদল এবং হরদীপ সিং পুরি। এছাড়াও ভাগ্য নির্ধারণ হবে কিরণ খের, সানি দেওল, রবি কিষাণের মতো বিজেপি-র তারকা প্রার্থীদের। ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরৎ জাহানের। কংগ্রেসে রয়েছে শত্রুঘ্ন সিনহা ও মীরা কুমারের মতো শক্তিশালী প্রার্থীরা।

/এমএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান