পশ্চিমবঙ্গে নির্বাচনি সহিংসতা

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৯, ০৫:০৮আপডেট : ১৯ মে ২০১৯, ০৫:১৯

ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার রাজ্যের ভাটপড়ায় নিক্ষেপ করা হয়েছে বোমা। পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি গাড়ি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পশ্চিমবঙ্গে নির্বাচনি সহিংসতা

২০১৯ সালের ১১ এপ্রিল শুরু হয়েছিল ভারতের এবারের লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই ছয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ দফায় মোদি ছাড়াও অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা, রবিশঙ্কর প্রসাদ, এইচ কে বাদল এবং হরদীপ সিং পুরি। এছাড়াও ভাগ্য নির্ধারণ হবে কিরণ খের, সানি দেওল, রবি কিষাণের মতো বিজেপি-র তারকা প্রার্থীদের। ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরৎ জাহানের। কংগ্রেসে রয়েছে শত্রুঘ্ন সিনহা ও মীরা কুমারের মতো শক্তিশালী প্রার্থীরা।

রবিবার ভাটপাড়ায় বিধানসভারও উপ-নির্বাচন। তার আগে সন্ধ্যায় আর্যসভা মোড়ে তাণ্ডব চালায় কর্মীরা।  দুপুর থেকে উত্তপ্ত পরিস্থিত তৈরি হয়েছিল ভাটপাড়ায়। তৃণমূল-বিজেপি দুপক্ষই দাবি করে আসছে, ভোটের আগে বহিরাগতদের আনা হয়েছে।

বিজেপির অর্জুন সিং বলেন,  ‘‘তৃণমূলে কর্মীরা এক বৃদ্ধ বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতেই ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেন।’’ তৃণমূলের লোকজন তাকে হত্যারও চেষ্টা করেছিল বলে দাবি অর্জুনের।

তৃণমূলের পাল্টা দাবি, সন্ধ্যার দিকে তাদের দলের এক কর্মীকে মারধর করে বিজেপির লোকজন। তা থেকেই উত্তেজনা ছড়ায়। পরে বিজেপির বহিরাগত লোকজন এসে হামলা চালায়। গুলি ও বোমাও নিক্ষেপ করে।গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম