বুথ ফেরত জরিপকে মিথ্যাচার বলছে বিজেপির জোটসঙ্গীরাও!

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৯, ১৪:২৩আপডেট : ২১ মে ২০১৯, ১৪:২৭

বিভিন্ন বুথ ফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ের  সম্ভাব্য চিত্র ফুটে উঠলেও তামিল নাড়ুর বাস্তবতা ভিন্ন। জরিপের তথ্য অনুযায়ী সেখানে কংগ্রেসকে নিয়ে গড়া ডিএমকে নেতৃত্বাধীন জোট বেশিরভাগ আসন পেতে যাচ্ছে। ভরাডুবির আভাস দেওয়া হয়েছে বিজেপিকে নিয়ে গড়া এআইএডিএমকে নেতৃত্বাধীন জোটের। তবে এআইএডিএমকে নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জরিপের ফলাফলকে মিথ্যা দাবি করেছেন। সম্প্রচার মাধ্যম এনডিটিভি বলছে, ঐতিহাসিক বিজয়ের আভাসে বিজেপি নেতারা উল্লসিত হলেও তামিল নাড়ুতে তাদের মিত্র এআইএডিএমকে-এর বক্তব্যে তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে। তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী

দেড় মাস ধরে সাত ধাপে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের ফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে (বৃহস্পতিবার)। নির্বাচন শেষে প্রকাশিত বুথফেরত জরিপগুলো গড় করে দেখা গেছে, ক্ষমতাসীন বিজেপি তিনশতাধিক আসন ও প্রধান বিরোধীদল কংগ্রেস ১২২টির মতো আসন পেতে পারে। বিরোধীরা জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছে। শুরু থেকেই তারা বলছে জরিপের দাবি ভুল প্রমাণিত হবে। নিজ রাজ্যে ভরাডুবির আভাস মেলায় এবার বিজেপির জোটসঙ্গী এআইএডিএমকে’র পক্ষ থেকেও জরিপকে ‘মিথ্যা’ আখ্যা দেওয়া হলো।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তামিল নাড়ুতে ইউপিএ জোটের সম্ভাব্য মুখ রক্ষার আভাস মিলেছে বুথ ফেরত জরিপে। কংগ্রেসকে নিয়ে গড়া রাজ্যের ডিএমকে নেতৃত্বাধীন ফ্রন্ট ৩৯ আসনের মধ্যে ২৭টিতে  তারা জয় পেতে পারে বলে আভাস মিলেছে। জরিপের ফলাফল অনুযায়ী, বিজেপির সঙ্গে গড়া ক্ষমতাসীন এআইএডিএমকে জোট পেতে পারে ১১টি আসন। তবে বুথ ফেরত জরিপের এই ফলাফল মানতে রাজি নন মুখ্যমন্ত্রী পালানাস্বামী। জরিপকে মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘এআইএডিএমকে জোট রাজ্যের ৩৯টি আসনেই জয় পাবে’।

২০১৪ সালের নির্বাচনে জে জয়ললিতার নেতৃত্বাধীন তৎকালীন এআইএডিএমকে রাজ্যের ৩৭ আসনে জয় পেয়েছিল। তবে তারপর থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের দলটির পরিস্থিতি খানিকটাই পাল্টে গেছে। ২০১৬ সালে তার মৃত্যুর পর দলে ভাঙন দেখা দেয়। জয়ললিতার দীর্ঘদিনের সহযোগী ভিকে শশীকলা ও তার ভাইপো টিটিভি দিনাকরণ এআইএডিএমকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তাদের গড়া দল এএমএমকের নিবন্ধন প্রক্রিয়াধীন থাকায়ওই দলের প্রার্থীরা একই প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। ধারণা করা হচ্ছে, তারা এআইএডিএমকের ভোটে ভাগ বসাতে পারে, যা ডিএমকে-কে লাভবান করবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম