কলকাতার একটি বুথে পুনর্নির্বাচনের আদেশ নির্বাচন কমিশনের

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৯, ১৬:৪০আপডেট : ২১ মে ২০১৯, ১৬:৪২

জোড়াসাঁকো বিধানসভার অর্ন্তগত কলকাতা উত্তর কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচনের আদেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সংস্কৃত কলেজের ওই বুথে আগামীকাল ২২ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

কলকাতার একটি বুথে পুনর্নির্বাচনের আদেশ নির্বাচন কমিশনের সোমবার নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ মে ভোটগ্রহণের পরে  কলকাতা উত্তর কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং নির্বাচনি পর্যবেক্ষক কমিশনের কাছে যে রিপোর্ট পাঠিয়েছেন, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। জোড়াসাঁকো বিধানসভার অর্ন্তগত ২০০ নম্বর বুথে, সংস্কৃত কলেজের ভোটকেন্দ্রে বুধবার ফের ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের সময়সীমা অপরিবর্তিত থাকবে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কলকাতা উত্তর কেন্দ্রের একাধিক বুথে অনিয়মের অভিযোগ তুলেছিল বিরোধীরা। ভোটের দিন সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বেলগাছিয়া, কাশীপুরের বিস্তীর্ণ অঞ্চল। সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী কনীনিকা বোস ঘোষ সন্ত্রাসের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিজেপি শিবিরও। একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিজেপিপ্রার্থী রাহুল সিনহা। রাহুলকে ঘিরে বিক্ষোভও দেখায় তৃণমূল কর্মীরা। দুপুরে পোস্তা এলাকার কাছে রবীন্দ্র সরণিতে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়।

আগামী ২৩ মে পশ্চিমবঙ্গের ৪২টি আসনসহ ভারতজুড়ে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। তার ঠিক আগের দিন জোড়াসাঁকো কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইতোমধ্যেই সামনে এসেছে বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমের এক্সিট পোলের ফলাফল। অধিকাংশ এক্সিট পোলেই বিজেপি-র নেতৃত্বে ফের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ফের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও বিজেপি-র আসনবৃদ্ধির ইঙ্গিত মিলেছে। যদিও এক্সিট পোলের ফলাফলকে গুরুত্ব দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম