রাত জেগে ইভিএম পাহারা দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৯, ১৬:৩০আপডেট : ২২ মে ২০১৯, ১৬:৪৬

ভারতের বিভিন্ন রাজ্যে ভোট জালিয়াতির আশঙ্কায় রাত জেগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পাহারা দিচ্ছেন দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। দেশটিতে ভোটগ্রহণ শেষে ইভিএম মেশিনগুলো যেখানে রাখা হয় সেই কক্ষকে স্ট্রংরুম বলা হয়। এই কক্ষটিকে ঘিরে থাকে তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী। ভোট গণনার আগ পর্যন্ত এখানেই থাকে ইভিএমগুলো। তবে বিরোধীদের আশঙ্কা, ইভিএম বদল করে ভোটের ফল উল্টে দেওয়ার অপচেষ্টা করতে পারে ক্ষমতাসীন বিজেপি। আর এমন আশঙ্কায় ঘি ঢেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিও। এসব ভিডিওতে ইভিএমে জালিয়াতির ইঙ্গিত মিলেছে।

রাত জেগে ইভিএম পাহারা দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো এমন একটি ভাইরাল ভিডিও নিয়ে উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের চান্দৌলি এবং গাজিপুর কেন্দ্রে ভোটের একদিন পর একটি ট্রাক থেকে ইভিএম নামানো হচ্ছে।

ইভিএম অন্যত্র পাঠানো হচ্ছে এবং অননুমোদিত গাড়িতে সেগুলোকে রাখা হচ্ছে কোনও রকম নিরাপত্তা ছাড়াই। এমন বেশ কিছু ছবিও প্রকাশিত হয়েছে। বিহার, হরিয়ানা এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে ইভিএমের কারচুপির অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীরা বলছেন, স্ট্রং রুমের বাইরে নিয়ে ইভিএম-এর ফলাফল বদলে দেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছে বিরোধী দলগুলো। সে মোতাবেক পালা করে পাহারা দেওয়া হচ্ছে স্ট্রং রুম।

মঙ্গলবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে একটি স্টোর রুম পরিদর্শন করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং। উত্তর প্রদেশের মেরুত ও রায়বেরেলিতে ইভিএম স্টোর রুমের সামনে অবস্থান নিয়েছে কংগ্রেস নেতাকর্মীরা।

কারচুপির আশঙ্কায় ভোটগণনার আগে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখার দাবি জানিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ভারতের ২২টি বিরোধী দল। সূত্র: এনডিটিভি, জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম