পশ্চিমবঙ্গে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৯, ০০:৪৭আপডেট : ২৩ মে ২০১৯, ০০:৫৬

নির্বাচনের ফল প্রকাশ ঘিরে সহিংসতার আশঙ্কায় পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন করেছে ভারতের নির্বাচন কমিশন। কেন্দ্রীয়  স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গে আরও সহিংসতার আশঙ্কা জানানোর পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্যের ৫৮টি ভোট গণনাকেন্দ্রের পাহারায় ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ফল পরবর্তী সহিংসতা ঠেকাতে আরও ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সবমিলিয়ে পশ্চিমবঙ্গে মোট ২০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পশ্চিমবঙ্গে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন

সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত ১৯ মে। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই (২৩ মে) ঘোষণা শুরু হবে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল। এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য। ২০১১ সালে বামফ্রন্টের তিন দশকের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। এনিয়ে সৃষ্ট উত্তেজনায় বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে।

শেষ দফায় ভোটগ্রহণ শেষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায় বোমা বিস্ফোরণসহ কয়েক দফায় সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের এক নেতার ওপর হামলার ঘটনাও ঘটেছে।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা ফল প্রকাশের পর সহিংসতার ঘটনা আরও বাড়তে পারে। ফল প্রকাশ সামনে রেখে বুধবার সবগুলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা পাওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের তরফ থেকে সব জেলাপ্রশাসক ও জেলা পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।

সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নদিয়া এবং মালদহ জেলায়। জেলা দুটি ছাড়াও রাজ্যের রাজধানী কলকাতায় মোতায়েন থাকবে দশ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পশ্চিম মেদিনীপুরে থাকবে ৯ কোম্পানি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা বা রাজ্য পুলিশের তদারকিতে কাজ করবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এসব সদস্যরা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম