তিন শতাধিক আসনে এগিয়ে বিজেপি জোট

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৯, ১০:৩৫আপডেট : ২৩ মে ২০১৯, ১৩:২৫
image

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে। মহারাষ্ট্র, কর্নাটক, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি আর মুম্বাইয়ে এখন পর্যন্ত গণনা থেকে ধারণা করা হচ্ছে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে বিজেপি।

তিন শতাধিক আসনে এগিয়ে বিজেপি জোট

সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। ১৪টি বুথফেরত জরিপের মধ্যে ১২টি-ই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জরিপগুলোতে ওই জোটের ২৮২ থেকে ৩৬৫টি আসন পাওয়ার আভাস মিলেছে। ‌তবে বুথফেরত জরিপকে বিজেপিপন্থী স্টাবলিশমেন্টের কারসাজি হিসেবে দেখছে বিরোধীরা। তাদের কেউ কেউ দাবি করেছে, ইভিএম কারসাজির মধ্য দিয়ে ফল বদলে দিতে পারে ক্ষমতাসীনরা। সেই ফল জায়েজ করতে এই জরিপকে উদাহরণ হিসেবে হাজির করতে পারে তারা। এমন সংশয়ের মধ্যে বৃহস্পতিবার (২৩ মে) কড়া নিরাপত্তায় লোকসভার পাঁচ শতাধিক আসনে ভোটগণনা চলমান রয়েছে।

লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এবার ৫৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজ এইটিন প্রকাশিত ভোটের লাইভ ফল থেকে দেখা যায়, এককভাবে বিজেপি এগিয়ে রয়েছে ২৮৭টি আসনে। জোটগতভাবে তারা এগিয়ে রয়েছে ৩৪১টি আসনে। কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৫৪টি আসনে। আর জোটগতভাবে তারা এগিয়ে রয়েছে ৯৩টি আসনে। আর অন্য দলগুলো ১০৮টি আসনে এগিয়ে রয়েছে।

এনডিটিভিতে প্রকাশিত ভোটের লাইভ ফল থেকে দেখা যায়, ৫৪২টি আসনের মধ্যে ৩২১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ১১০টি আসনে। অন্যরা এগিয়ে রয়েছে ১১১টি আসনে।

আমেথি থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে তিনি স্মৃতি ইরানির থেকে পিছিয়ে থাকলেও সার্বিকভাবে কংগ্রেসের পরিস্থিতির উন্নতি হয়েছে।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম