মোদিকে সংবর্ধনার আগাম প্রস্তুতি, দিল্লি যাচ্ছে ২০ হাজার কর্মী

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৯, ১৪:০০আপডেট : ২৩ মে ২০১৯, ১৫:৪৬
image

লোকসভা নির্বাচনের এ পর্যন্ত ঘোষিত ফলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয়ের আভাস স্পষ্ট হওয়ায় দলের ২০ হাজার কর্মীকে রাজধানী নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা দিতেই ডেকে পাঠানো হয়েছে তাদের।

প্রতীকী ছবি
সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। আজ (২৩ মে) ঘোষণা করা হবে ফল। ১৪টি বুথফেরত জরিপের মধ্যে ১২টি-ই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জরিপগুলোতে ওই জোটের ২৮২ থেকে ৩৬৫টি আসন পাওয়ার আভাস মিলেছে।

জরিপের আভাসের সঙ্গে সঙ্গতি রেখে এ পর্যন্ত ঘোষিত ফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। সময় যত গড়াচ্ছে নরেন্দ্র মোদির দলের জয়ের ব্যবধান তত বাড়ছে। জয়ের আভাস স্পষ্ট হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী নয়াদিল্লিতে দলের সদর দফতরে ডাকা হয়েছে ২০ হাজার কর্মীকে। বিজেপি নেতাদের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদিকে জমকালো সংবর্ধনা দিতেই এমন আয়োজন। এদিকে বিজয়ী নেতাদের ২৫ মে’র মধ্যে দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩৪২ আসনে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৯০টি আর অন্যরা ১১০ আসনে এগিয়ে রয়েছে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বিজেপি ৩৩৩ আসনে আর কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে আছে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম