অভিনন্দন জানাতে মোদিকে ফোন ইমরানের

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৯, ১৯:১০আপডেট : ২৭ মে ২০১৯, ১৯:১৩

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ব্যবধানে জয়ী হওয়ায় দলটির নেতা নরেন্দ্র মোদিকে অভিন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মোদিকে ফোন করে এ অভিনন্দন জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানিয়েছেন, রবিবার সকালে মোদিকে ফোন করে ইমরান খান দুই দেশের জনগণের উন্নতির জন্য একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

অভিনন্দন জানাতে মোদিকে ফোন ইমরানের পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার শান্তি, সমৃদ্ধি ও উন্নতিকল্পে তিনি মোদির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।

পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রসায়ন কেমন হবে, তা বহুলাংশে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল এবং সরকার গঠনের উপর নির্ভরশীল। তাই ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল পাকিস্তানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতকারে সম্প্রতি মোদি জানিয়েছিলেন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অগ্রগতি কেমন হবে, তা নির্ভর করছে পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে কেমন ভূমিকা নেয়, তার ওপর। প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলার ঘটনায় ভারতে মোদির জনপ্রিয়তা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। লোকসভা নির্বাচনের প্রচারেও তিনি একাধিক বার বালাকোটের কথা উল্লেখ করেছেন।

ভারতের নির্বাচনের ঠিক আগে ইমরান খান ভারতে দ্বিতীয়বার বিজেপি-র সরকারে ফেরার পক্ষে আওয়াজ তুলেছিলেন। এক্ষেত্রে তার যুক্তি ছিল, মোদি ফের ক্ষমতায় এলে দুই দেশের শান্তি পক্রিয়া ত্বরান্বিত হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম